২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকশায়ের কাছে হৃত্বিকের হার!

শুক্রবার মুক্তি পেয়েছে বলিউডের বহুল প্রতীক্ষিত দুই সিনেমা ‘রুস্তম’ এবং ‘মহেঞ্জো দারো’। প্রথম সিনেমার অভিনেতা আকশায় কুমার, দ্বিতীয়টির হৃত্বিক রোশান। কিন্তু প্রথম দুই দিনের আয়ে হৃত্বিককে পেছনে ফেলে অনেকটাই সামনে এগিয়ে গেলেন আকশায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2016, 03:14 PM

Updated : 12 Apr 2022, 02:40 AM

৩০ কোটি ৫৪ লাখ রুপি আয় করেছে ‘রুস্তম’, ‘মহেঞ্জো দারো’র আয় ২০ কোটি রুপি।

বক্স অফিস লড়াইয়ে কে এগিয়ে থাকবেন- প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল সিনেমা মুক্তির আগেই। দুই দিনেই সেই লড়াইয়ে অনেকটাই এগিয়ে অক্ষয়। দ্রুতই ১০০ কোটির ঘর পার করবে তার সিনেমা, আশা করছেন বলিউড বিশেষজ্ঞ তারান আদর্শ।

টুইটারে তিনি লিখেন, “দারুণভাবে শুরু করেছে ‘রুস্তম’। এই বছরের চতুর্থ সেরা উদ্বোধনী আয়।  ‘মহেঞ্জো দারো’র চেয়ে অনেকটাই এগিয়ে ‘রুস্তম’। শক্ত কিছু শো ছাড়া ‘মহেঞ্জো দারো’ এগুতে পারবেনা।”

‘মহেঞ্জো দারো’র নির্মাণব্যায় ‘রুস্তম’-এর তুলনায় প্রায় দ্বিগুন। ‘মহেঞ্জো দারো’ মুক্তি পেয়েছে আড়াই হাজার প্রেক্ষাগৃহে। অন্যদিকে দুই হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রুস্তম’। সুতরাং শুরু থেকেই হৃত্বিক-এর সিনেমাটির চেয়ে অনেক পেছনেই ছিলেন আকশায়। তবে মুক্তির পর বদলে গেছে সব হিসাব।

অবশ্য. প্রত্যাশার তুলনায় দুই সিনেমাতেই দর্শকের সংখ্যা কিছুটা কম। তবে সোমবার ভারতের স্বাধীনতা দিবস হওয়ায়, ওইদিন দুই সিনেমাই প্রচুর দর্শক পাবে বলে ধারণা করা হচ্ছে ।

আশুতোশ গোয়াড়িকার পরিচালিত ‘মহেঞ্জো দারো’ সিনেমার গল্প সিন্ধু সভ্যতাকে ঘিরে। এ সিনেমায় হৃত্বিক-এর বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। অন্যদিকে টিনু সুরেশ দেশাই পরিচালিত রুস্তম সিনেমার গল্প ভারতের বহুল আলোচিত নানাভাতি হত্যা মামলা নিয়ে। এতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন ইলিয়েনা ডি ক্রুজ এবং এশা গুপ্তা।