২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রজনীকান্তের জীবন যখন সিনেমায়

বাসের হেল্পার থেকে ভারতের সবচেয়ে বড় তারকা- রূপকথার মতোই জীবন বটে রজনীকান্তের। এবার সেই রূপকথাকে সেলুলয়েডের ফিতায় বাঁধবেন তারই দুই মেয়ে ঐশ্বরিয়া ও সুন্দরিয়া।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 04:23 PM

Updated : 12 Apr 2022, 02:38 AM

এ মুহূর্তে বক্স অফিস কাঁপাচ্ছে সুপার স্টার রাজনিকান্তের ‘কাবালি’ ছবিটি। এরই মধ্যে আরেকটি নড়ে-চড়ে বসার মতো খবর টি এলো।

ইন্ডিয়া টুডে জানায়, রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া আর ধানুশ ও ছোট মেয়ে  সুন্দরিয়া আর. আশ্বিন যৌথভাবে ছবিটি পরিচালনা করবেন। ঐশ্বরিয়া এ মূহূর্তে বাবার জীবনীমূলক বইটি লিখছেন। যেখানে শিবাজী রা্ও গায়কোয়াড় নামের একজন বাস কন্টাক্টার থেকে কিভাবে সুপারস্টার রাজনিকান্ত হয়ে উঠলেন সে গল্প লেখা থাকবে। 

শিগগিরই বইটির কাজ শেষ করবেন বলে জানিয়েছে ঐশ্বরিয়া। আর লেখা শেষ হলেই শুরু হবে চিত্রনাট্য তৈরির কাজ। এ বছরের শেষেই ঘোষণা করা হবে ছবির কলা-কুশলীদের নাম। এর আগে দুই বোন যৌথ ভাবে ‘মুন্নু’ ও ‘কোচদাইয়ান’ নামে দু’টি ছবি তৈরি করেছেন। যদি ও বক্স অফিস বলছে তেমন ভালো ব্যবসা করতে পারেনি ছবি দু’টি।  

এ মূহুর্তে তামিল ছবির পর্দা কাঁপিয়ে বেরাচ্ছে রজনীকান্ত-এর ‘কাবালি’, যা কিনা সর্বমোট আয় করেছে ছয়শ’ পঞ্চাশ কোটি রূপি। আর রজনীকান্ত ভীষণ ব্যস্ত তার পরবর্তী মেগা বাজেটের ছবি ‘এনথা্ইরান-২.০’ এর দৃশ্যধারণের কাজে।