শুরু হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৬’
মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে লোকসংগীত ভিত্তিক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৬’।
এ উপলক্ষে সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ, মাছরাঙা টেলিভিশনের এজিএম (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) সারোয়ার হোসেন এবং ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৬’ এর প্রধান তিন বিচারক ফরিদা পারভীন, ইন্দ্রমোহন রাজবংশী ও শফি মন্ডল।
দ্বিতীয় বারের মতো ‘ম্যাজিক বাউলিয়ানা’ প্রসঙ্গে গনমাধ্যমকে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ বলেন, “লোকসংগীত আমাদের জন্য এক বিশাল রত্ন ভান্ডার। কিন্তু চর্চা এবং পৃষ্ঠপোষকতার অভাবে এটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যাচ্ছে না।”
তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে দেশে লোকসংগীত-এর পরবর্তী প্রজন্মের তারকাদের খুঁজে বের করা সম্ভব হবে।
“এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা তাদেরকে খুঁজে বের করতে পারবো। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আয়োজনের মাধ্যমে ফরিদা পারভীন, ইন্দ্রমোহন রাজবংশী ও শফি মন্ডলের মতো গুনী শিল্পীদের উত্তরসূরীরা উঠে আসবে। এরাই বাউল গান ও লোকসংগীতকে সমৃদ্ধ করবে।”
‘ম্যাজিক বাউলিয়ানা-২০১৬’তে প্রতিযোগতিাটি সবার জন্য উম্মুক্ত। বাংলাদেশের যে কোন নাগরিকের এই প্রতিভা অন্বেষনের অনুষ্ঠানে অংশ গ্রহনের সুযোগ রয়েছে।
এরইমধ্যে শুরু হয়েছে ‘ম্যাজিক বাউলিয়ানা-২০১৬’তে রেজিস্ট্রেশনের কাযর্ক্রম। অনলাইন ও ফোন কলের মাধ্যমে এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের করা যাবে। ফোনে রেজিস্ট্রেশন করতে হলে ডায়াল করতে হবে ০৮০০০৮৮৮০০০। আর অনলাইনে রেজিস্ট্রেশন করতে হলে www.magicbauliana.com ওয়েবসাইটে ভিজিট করে সেখানে রেজিস্ট্রেশন ফরম পূরন করতে হবে।
‘ম্যাজিক বাউলিয়ানা-২০১৬’ এই আয়োজনে পুরো বাংলাদেশকে প্রতিযোগিতার জন্য ১০টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এই ১০টি অঞ্চল থেকে মোট ৪০ জন শিল্পীকে প্রাথমিকভাবে বেছে নেওয়ার জন্য থাকবেন দেশের বেশ কয়েকজন খ্যাতিমান বাউল শিল্পী। এরপরে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রতিযোগীতদের নিয়ে শুরু গ্রুমিং সেশস। গ্রুমিং সেশন শেষ হলে এই ৪০ জন প্রতিযোগিতদের নিয়ে শুরু হবে স্টুডিও রাউন্ড। পর্যায়ত্রমে প্রতিযোগিতার নানা ধাপ পেরিয়ে সেরা তিনজন প্রতিযোগি হবেন ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৬’ বিজয়ী।
