২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ টিভিতে নতুন চার ধারাবাহিক

বেসরকারি বাংলা টেলিভিশন চ্যানেল দেশ টিভিতে ‘আমাদের জীবনের গল্প’ স্লোগানকে উপজীব্য করে শুরু হচ্ছে নতুন চারটি ধারাবাহিক নাটক। এ উপলক্ষে রাজধানী গুলশানের একটি অভিজাত ক্লাবে শনিবার সন্ধ্যায় গ্রুপ এম ইএসপি, পি আর প্রোডাকশনস ও দেশ টিভির আয়োজনে এক যৌথ সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 12:22 PM

Updated : 12 Apr 2022, 02:37 AM

নতুন এই চারটি নাটকগুলো হচ্ছে আর বি প্রীতমের রচনা ও পরিচালনায় ‘কম ইউনিটি’, আলভী আহমেদের রচনা ও পরিচালনায় ‘দ্যা কর্পোরেট’, লিটু সাখাওয়াতের রচনা ও তৌহিদ খান বিপ্লবের পরিচালনায় ‘বারান্দায় রোদ্দুর’ এবং মাসুম শাহরীয়ারের রচনা ও গোলাম মুক্তাদিরের পরিচালনায় ‘উৎসব’।

সংবাদ সম্মেলনে আমন্ত্রিত গনমাধ্যমকর্মী, অভিনয়শিল্পী ও অতিথিদের সামনে দেশ টিভির নতুন চারটি ধারাবাহিকের প্রমো প্রদর্শণ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেশ টিভির উপ ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান রবিউল করিম, পিআর প্রোডাকশনের প্রধান মাসুদুজ্জামান সহ মিডিয়ার এক ঝাক নবীন প্রবীণ অভিনয় শিল্পী ও র্নিমাতারা।

দেশ টিভির এই নাটকগুলোতে শহুরে মানুষদের যাপিত জীবনের গল্পগুলোই দেখানো হয়েছে বলে দাবি করলেন দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান রবিউল আলম। তিনি বলেন, “ আমরা (দেশ টিভি) সব সময় কনটেন্টের উপর গুরুত্ব দেই। আমরা দাবি করে বলতে পারি আমাদের এই চারটি নাটকে অন্য কোন টেলিভিশন টিভি চ্যানেলগুলোতে প্রচারিত নাটকের কোন ধরনের প্রভাব নেই। আমাদের নতুন চারটি নাটকে একেবারেই আমাদের যাপিতজীবনের গল্পগুলোই পর্দায় উঠে আসবে। এই নাটকগুলো দেখার পরে দর্শকরা বলবে এটা আমাদেরই গল্প।”

প্রতি শনিবার থেকে সোমবার পযর্ন্ত রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘কম-ইউনিটি’।নাটকটিতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, কুমকুম হাসান, অপর্ণা, জোভান, নিশা, শর্মীমালা, নীলাঞ্জনা নীলা, সাজ্জাদ সহ আরো অনেকে।

রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘দ্যা কর্পোরেট’। নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, প্রভা, হিল্লোল, মৌটুসী বিশ্বাস, তাজিন আহমেদ, উর্মিলা সহ আরো অনেকে।

প্রতি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পযর্ন্ত রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘বারান্দায় রোদ্দুর’। নাটকটিতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, সানজিদা প্রীতি, বিথী সরকার, আরমান পারভেজ মুরাদ সহ আরো অনেকে।

ওই দিনগুলোতে রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘উৎসব’। নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়ত, আজাদ আবুল কালাম, রাজীব সালেহীন, নাজনীন হাসান চুমকী, নাদিয়া আহমেদ সহ আরো অনেকে।