২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান আমার ছোট ভাই: সঞ্জয় দত্ত

সালমান খান আর সঞ্জয় দত্ত, এই দুই তারকার বন্ধুত্বের কথা কে না জানে! কিন্তু জেল থেকে মুক্তি পাওয়ার পর একবারেরর জন্যও সঞ্জয় দত্তের সাথে দেখা করতে যাননি সালমান খান। যে কারণে ভক্তসহ বলিউডের অনেকেই মনে করছেন দুইজনের মধ্যে কিছু একটা ঠিকই ঘটেছে। সম্প্রতি বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছিল সালমান খান আর সঞ্জয় দত্তের মধ্যে শত্রুতার খবর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2016, 04:23 PM

Updated : 12 Apr 2022, 02:33 AM

অবশেষে শুক্রবার নিজের জন্মদিনে এ নিয়ে মুখ খুললেন সঞ্জয় দত্ত। জানালেন, সালমান খানকে তিনি মনে করেন নিজের ছোট ভাইয়ের মতো।

সঞ্জয় বলেন, “ আমি খুশি যে আপনারা এই প্রশ্নটি তুলেছেন। সালমান আমার ছোট ভাই। ও সবসময় আমার ছোট ভাই ছিলো এবং থাকবে। ইশ্বর তাকে সবই দিয়েছে এবং সে সফল ও হয়েছে।”

“সেও ব্যস্ত আমিও ব্যস্ত, যার কারণে আমাদের প্রতিদিন দেখা করাটা হয়ে ওঠেনা। এর আগেও আমরা কখনোই প্রতিদিন দেখা করতাম না। জেল থেকে বের হওয়ার পর আমাদের মাদ্রিদে সাক্ষাৎ হয় কিন্তু সেটা নিয়ে কেউ কিছু লিখেনি”, বললেন সঞ্জয়। সেইসঙ্গে সাংবাদিকদেরও অনুরোধও করেন ‘অতিরঞ্জিত’ কিছু না লিখতে।

“আপনারা সবাই লিখেছেন যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। কিসের ঝগড়া? নিজের ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে? এমন কিছুই হয়নি আমাদের মধ্যে। আমি ওকে ভালোবাসি”, এভাবেই সালমানের ব্যাপারে নিজের অনুভূতি প্রকাশ করেন এই অভিনেতা।

শুক্রবারে নিজের ৫৭ তম জন্মদিন পালন করেন ‘মুন্না ভাই এমবিবিএস এবং জানান তার জন্মদিনেও ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ‘সল্লুবাবা’।

“বলিউডের অনেকেই আমাকে ফোন দিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে তাদের। আমি তাদের কাছে কৃতজ্ঞ তাদের এই ভালোবাসার জন্য। আমি বলিউডকে ভালোবাসি। য়ামার ছোট ভাই সালমানও ফোন দিয়েছে আমাকে” বলেন সঞ্জয়।