আমি পৃথিবীর সবচেয়ে সুখী কনে: দিভিয়াঙ্কা
ভারতের টিভি সিরিয়াল জগতের জনপ্রিয় অভিনেত্রী দিভিয়াঙ্কা ত্রিপাঠি তাঁর দীর্ঘদিনের প্রেমিক এবং সহকর্মী ভিভেক দাহিয়া সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ৯ জুলাই ভূপালে এক রাজকীয় অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয়।অনুষ্ঠানে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া বিবাহ পরবর্তী সাক্ষাৎকারে তিনি বলেন, “ আমি সব রীতিগুলোকে উপভোগ করেছি। সবচেয়ে বেশি নেচেছিও! আমি পৃথিবীর সবচেয়ে সুখী কনে।”
দিভিয়াঙ্কা এদিন সেজেছিলেন ভারী সোনালি কাজের লাল লেহেঙ্গায়। তার পাশে বর ভিভেক দাহিয়ার পরনে ছিল সোনালি কাজের শেরোয়ানি।
বিবাহিত জীবনকে সুখী করে তোলার রহস্যও জানেন বলেই দাবি করলেন দিভিয়াঙ্কা।
তিনি বলেন “আমি আমার সঙ্গীর সাথে যেকোনো সমস্যা না মিটিয়ে ঘুমাতে যাবনা। কখনো মিথ্যা বলবনা, সেটা যত কঠিন এবং কষ্টদায়ক হউক না কেনো। আমি সবসময় আমার সঙ্গীর সাথে শেয়ার করতে চাই সবকিছু।”
বিয়ের সময়ে দেয়া পরিবারের সদস্যদের উপদেশগুলো সবসময় মনে রাখবে বলে জানান তিনি।
জি টিভিতে প্রচারিত ‘বানু ম্যায় তেরি দুলহান’ সিরিয়ালের মাধ্যমে আলোচনায় আসেন দিভিয়াঙ্কা। ২০১৩ সালে শুরু হওয়া একতা কাপুর পুরিচালিত বালাজি টেলিফিল্মস এর জনপ্রিয় সিরিয়াল ‘ইয়ে হ্যাঁয় মোহাব্বাতে’তে অভিনয় তাকে এনে দেয় তারকা খ্যাতি। এই সিরিয়ালের সুবাদেই পরিচয় ঘটে ভিভেকের সঙ্গে।
দিভিয়াঙ্কা-ভিভেক জুটির বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান হবে ভিভেক দাহিয়ার শহর চণ্ডীগড়ে।
