চ্যানেলে চ্যানেলে ঈদের নাটক (পর্ব-২)
ঈদকে সামনে রেখে দেশের সরকারি ও বেসরকারী চ্যানেলগুলো আয়োজন করেছে ৭ দিনের বিশেষ অনুষ্ঠানমালার। এর মধ্যে অনেকগুলো চ্যানেলেই মূল আকর্ষণ হিসেবে থাকবে ঈদ উপলক্ষে তৈরি বিশেষ নাটক ও টেলিফিল্ম।
বৈশাখী টেলিভিশন
তিনটি ধারাবাহিক নাটককে মূল আকর্ষণ রেখে এবারের ঈদের অনুষ্ঠানমালা সাজিয়েছে বৈশাখী টেলিভিশন।
ঈদের সাতদিনেই বিকেল ৪ টা ১৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক ‘চালু মামার পালু ভাগ্নে’। মানস পালের রচনা এবং ফজলুর রহমান ও চন্দন চৌধুরী পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নিশা, শাহনাজ খুশি, তানবীর তারেক, ঝুনা চৌধুরী, মিনু মমতাজ প্রমুখ।
সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে থাকছে ধারাবাহিক 'কুফা রাশি'। জাকারিয়া সৌখিনের রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, ফারুক আহমেদ, মোসুমী হামিদ, তৌসিফ, আরফান, সাবিলা নূর প্রমুখ।
রাত ৮ টা ৪৫ মিনিটে থাকছে ধারাবাহিক 'কিড সোলায়মান'। সাজিন আহমেদ বাবুর এই নাটকটিতে অভিনয় করেছেন মোশারফ করিম, মোনালিসা, ফারুক আহমেদ প্রমুখ।
এছাড়াও ঈদের প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত থাকছে বিশেষ নাটক সিরিজ 'তোমার গল্পে সবার ঈদ'। রাত ১০ টা ৩৫ মিনিটে পঞ্চম দিন পর্যন্ত প্রচারিত হবে নাটকগুলো। ঈদের দিন থাকছে নাটক ‘র্শত প্রযোজ্য’। দ্বিতীয় দিনে প্রচারিত হবে ‘বাকী চাহিয়া লজ্জা পাইবেন না’। তৃতীয় দিন থাকছে নাটক ‘লাগজে’। ‘চাই শিক্ষিত চোর পাত্র’ প্রচারিত হবে চতুর্থ দিন। আর শেষ দিন থাকছে 'এফ এম মাইক’।
এছাড়াও প্রতিদিন রাত ৭ টা ৩৫ মিনিটে থাকছে একটি করে ঈদের বিশেষ নাটক। ঈদের দিন প্রচারিত হবে ‘একটি বাতাবী লেবুর গল্প’। অভিনয়ে আছেন আনিসুর রহমান মিলন, নিশা, মুক্তনীল প্রমুখ। দ্বিতীয় দিন প্রচারিত হবে নাটক ‘আরজে মোখলেস’। অভিনয়ে আছেন সাজু কাদেম, মীর সাব্বির, মৌসুমী হামিদ, অপর্ণা ।
তৃতীয় দিন প্রচারিত হবে একক নাটক ‘হোন্ডাগিড়ি’। রুপন বিন রউফের এই নাটকে কলাকুশলী হিসেবে আছেন মীর সাব্বির, সাজু খাদেম, অপর্ণা প্রমুখ। শাহজাদা মামুনের নাটক 'ধরিস না মরে যাবো’ প্রচারিত হবে চতুর্থ দিন। অভিনয়ে আছেন তারিক আনাম খান, আমিরুল ইসলাম, নাদিয়া, শিরিন আলম প্রমুখ। পঞ্চম দিনে থাকছে নাটক 'মিস ম্যাচ'। অভিনয় করেছেন নিশো, নাঈম, নওশীন, জেনী প্রমুখ।
ষষ্ঠ দিনে প্রচারিত হবে আর বি প্রিতমের নাটক ‘ধুমপান স্বাস্থ্যরে জন্য ক্ষতিকর’। অভিনয় করেছেন ইরেশ জাকের, মৌসুমী হামিদ আনিকা প্রমুখ। ঈদের সপ্তম দিনে প্রচার হবে ‘ব্যাচলের বউ’। অভিনয়ে আছেন শাহেদ, সাব্বির, আলভী, ঝিলিক, খা.আ. কল্পনা প্রমুখ। ঈদের ষষ্ঠ এবং সপ্তম দিন রাত ১০ টা ৩৫ মিনিটে প্রচারিত হবে দুটি বিশেষ একক নাটক। ষষ্ঠ দিন প্রচারিত হবে ‘চক্রজাল’, আর সপ্তম দিনে থাকছে ‘মন মাঝি’।
অ্যাভারেজ আসলাম বাংলাভিশন: ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘অ্যাভারেজ আসলাম’ দেখানো হবে বাংলাভিশনে
এবারের ঈদ আয়োজনে বরাবরের মত বাংলাভিশনের ঈদ অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে রাত আটটার বিরতিহীন ছয়টি নাটক। ঈদের দিন থেকে শুরু করে ষষ্ঠ দিন প্রচারিত হবে নাটকগুলো।
ঈদের দিন থাকছে বিপাশা হায়াতের রচনা এবং তৌকির আহমেদের পরিচালনায় নাটক 'আরোহন'। এতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, নাদিয়া প্রমুখ।
দ্বিতীয় দিন থাকছে রওনক হাসানের নাটক ‘মধ্যরাতের ডাকপিয়ন’। অভিনয়ে আছেন আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান, ইন্তেখাব দিনার, মৌসুমী হামিদ, নীলা ইস্রাফিল, পিয়াল প্রমুখ।
তৃতীয় দিন প্রচারিত হবে ‘মি. স্যাম’। হিমু আকরামের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন রিয়াজ, প্রিয়া আমান, সোহেল খান, রিফাত চৌধুরী, রুমি, আল আমিন প্রমুখ।
চতুর্থ দিন প্রচারিত হবে শিহাব শাহীনের নাটক 'তিতির'। অভিনয় করেছেন তাহসান, মম প্রমুখ।
পঞ্চম দিন থাকছে ‘দ্যা রেইন: যাযাবর প্রেম’। জাকারিয়া সৌখিনের নাটকে অভিনয়ে আছেন নোবেল, তিশা, রওনক হাসান প্রমুখ।
আর ষষ্ঠ দিনে প্রচারিত হবে নাটক ‘বাইসাইকেল ভালোবাসা’। নাজনীন হাসান চুমকীর রচনা ও রাসেল সিকদারের পরিচালনায় এই নাটকে অভিনয়ে আছেন ইমন, উর্মিলা, সাফা কবির, রওনক হাসান প্রমুখ।
ইতি মোজাফফর বাংলাভিশন: ঈদের বিশেষ নাটক ‘ইতি মোজাফফর’ দেখানো হবে বাংলাভিশনে
সাগর জাহানের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয়ে করেছেন মোশাররফ করিম, জেনি, মোনালিসা, গোলাম ফরিদা ছন্দা, ফারুক আহমেদ, সাজু খাদেম, মুনিরা মিঠু, রোবেনা রেজা জুই, মারজুক রাসেল, কচি খন্দকার, নাজমূল হুদা বাচ্চু, পরেশ আচার্য্য, মাসুদ হারুণ, শাহনেওয়াজ রিপন প্রমুখ।
রাত ৯টা ৪০ মিনিটে থাকছে ‘ওয়াও ফ্যান্টাসটিক’। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এই নাটকের অভিনয়শিল্পীরা হলেন চঞ্চল চৌধুরী, ভাবনা, মিশু সাব্বির, ডা. এজাজ, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী, জুঁই, মুকুল সিরাজ প্রমুখ। রাত ১১ টা১০ মিনিটে প্রচারিত হবে ‘ইতি মীর জাফর’। বৃন্দাবন দাসের রচনা ও সালাহ্উদ্দিন লাভলুর পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, দিলারা জামান, আখম হাসান, শাহনাজ খুশী, মীম, মাহমুদুল ইসলাম মিঠু, সজল, হিমে হাফিজ, সাইকা আহমেদ প্রমুখ।
ঈদের প্রথম থেকে পঞ্চম দিন পর্যন্ত বেলা ২ টা ১০ মিনিটে চ্যানেলটি প্রচার করবে ঈদ উপলক্ষে বিশেষ টেলিফিল্ম। প্রথম দিন থাকছে মোহন খানের টেলিফিল্ম ‘অস্থির গাঙচিল’। অভিনয়ে আছেন নীরব, নাদিয়া, তানজিন তিশা, সোমা, অবাক, কাজী উজ্জল, স্বাধীন খসরু প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন থাকছে 'অলৌকিক প্রেমের ঘ্রাণ’। মাহমুদ দিদার নির্মিত টেলিফিল্মে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, অপর্ণা, অর্ষা, রুনা খান প্রমুখ।
তৃতীয় দিন প্রচারিত হবে ‘ফুলমতি’। সুমন আনোয়ারের এই টেলিফিল্মে অভিনয়ে করেছেন জাকিয়া বারি মম, আরফান নিশো, রওনক হাসান, শহিদুল আলম সাচ্চু, মুনিরা মিঠু, সুমন আনোয়ার, এজাজ বারী, পথিক সাধন, শিবলু, সজিব প্রমুখ।
চতুর্থ দিন থাকছে ‘কখনো ফিরে এসো না। মাহফুজ আহমেদ নির্মিত টেলিফিল্মে আছেন মেহজাবিন চৌধুরী, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, বুড়ি আলী, নোরার মত তারকারা।
বিশেষ টেলিফিল্ম ‘আব্দুল মজিদ ও এক চৈনিক দম্পতি’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিনে। অঞ্জন আইচের এই টেলিফিল্মে অভিনয়ে আছেন জাহিদ হাসান, অপর্ণা, ফারুক আহমেদ, আরমান পারভেজ মুরাদ, শামীমা নাজনীন, টুটুল চৌধুরী, সুজাত শিমূল, অতন্দ্রিলা আইচ, জামাল রাজা প্রমুখ।
এছাড়াও ছয়দিন ব্যাপী রাত ১১ টা ৫৫ মিনিটে থাকছে ঈদ উপলক্ষে বিশেষ একক নাটক। ঈদের দিন প্রচারিত হবে বদরুল আনাম সৌদের নাটক ‘আমারও পরানও যাহা চায়’। অভিনয়ে আছেন সূবর্ণা মুস্তাফা, সাজু খাদেম, শাহাদাৎ হোসেন, শ্রিয়া সর্বজয়া প্রমুখ।
দ্বিতীয় দিন প্রচারিত হবে ইসতিয়াক আহমেদ রুমেলের 'বড় ভাই'। অভিনয়ে আছেন সালাহ্উদ্দিন লাভলু, ভাবনা প্রমুখ। ‘ম্যানিকুইন’ নাটকটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন। অভিনয়ে পূর্ণিমা, সজল, ড. ইনামুল হক, রিফাত চৌধুরী, সানজিদ খান প্রিন্স,আবির খান প্রমুখ।
চতুর্থ দিন থাকছে জাহিদ হাসানের নাটক 'মার্শাল'। অভিনয়ে আছেন জাহিদ হাসান, মৌসুমী হামিদ, আলীরাজ, এস. এম. মহসিন, তোফা হাসান, মমিন বাবু, আনিস, মামুন, অনিক প্রমুখ।
‘মিস্টার মফিজ’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন। বৃন্দাবন দাসের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, কুসুম শিকদার, রিয়াজ, বৃন্দাবন দাস প্রমুখ। ঈদ আয়োজনের সর্বশেষ দিনে রয়েছে ‘একটি স্বপ্ন ও কিছু কথা’। অভিনয় করেছেন সজল, মম, নাদিয়া আফরিন মিম প্রমুখ।
চান্দু মিয়া আরটিভি: ঈদের বিশেষ নাটক ‘চান্দু মিয়ার ঢাকা সফর’ দেখানো হবে আরটিভিতে
৮ দিনব্যাপি আরটিভির ঈদ আয়োজনে এবারের বৈচিত্র্য হিসেবে থাকছে অসংখ্য বিরতিহীন এবং স্বল্প বিরতির নাটক।
বিরতিহীন নাটকের সিরিজে ঈদের দিন থাকছে মেহের আফরোজ শাওনের নাটক ‘এসো, গল্প হুমায়ূন আহমেদ’। অভিনয়ে আছেন মম, ইরফান সাজ্জাদ প্রমুখ।
রাত ১১ টা০৫ মিনিটে থাকছে ‘ভানুমতির খেইল’। শরাফ আহমেদ জীবনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মনোজ, পিয়া বিপাশা, আজমেরী আশা প্রমুখ।
দ্বিতীয় দিন রাত ১০ টা ০৪ মিনিটে রয়েছে বিরতিহীন নাটক ‘ও রাধা ও কৃষ্ণ’। ইমদাদুল হক মিলনের গল্পে আশফাক নিপূণ নির্মিত এই নাটকে আছেন আফরান নিশো, মেহেজাবিন প্রমুখ। রাত ১১ টা ০৫ মিনিটে প্রচারিত হবে মাসুদ সেজানের ‘একটি তাল গাছের গল্প’। অভিনয়ে আছেন রিয়াজ, তিশা, ডা: এজাজ প্রমূখ। তৃতীয় দিন প্রচারিত হবে 'প্রেমের গপ্পো'।
কিংবদন্তী গল্পকার ও সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের গল্প অবলম্বনে নাটক নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে আছেন আজাদ আবুল কালাম, প্রসূন আজাদ, নওশিন প্রমুখ। রাত ১১ টা ০৫ মিনিটে থাকছে মঞ্জুরুল আহসান মিলনের ‘সিক্রেট সারপ্রাইজ’। অভিনয়ে আছেন তৌসিফ, রজত, ফারিয়া প্রমূখ।
ঈদের চতুর্থ দিন প্রচারিত হবে বদরুল আনাম সৌদের নাটক ‘মন তার শঙ্খিনী’। অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, শাহাদাত প্রমুখ। রাত ১১ টা ০৫ মিনিটে থাকছে বিরতিহীন নাটক ‘চুপিচুপি’। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মোনালিসা, সাজু খাদেম, জোভান, শবনম ফারিয়া, প্রমূম।
পঞ্চম দিন রাত ১০ টা ০৪ মিনিটে ‘বিকেল বেলার গল্প’ প্রচারিত হবে, যেটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। অভিনয় করেছেন তারিক আনাম খান, সূবর্ণা মোস্তফা। ‘মাস্তি রিলেটেড’ নাটকটি প্রচারিত হবে রাত ১১ টা ০৫ মিনিটে। মারুরর রশিদ বান্নাহ নির্মিত নাটকে অভিনয়ে আছেন তামিম, জোভান, নাদিয়া, শাওন, মারজুক রাসেল প্রমূখ।
ষষ্ঠ দিন রাত১০ টা ০৪ মিনিটে থাকছে ‘এই গল্পটা শেষ হয়ে গেল'। অভিনয় শিল্পী হিসেবে আছেন ইরেশ যাকের, রুমানা মালিক মুনমুন। রাত ১১ টা ০৫ মিনিটে বিরতিহীন নাটক ‘সেন্টিমেন্টাল’। ইমরাউল রাফাত নির্মিত নাটকে অভিনয় করেছেন মিশু সাব্বির, ঈশিকা খান, এলভিন প্রমূখ।
সপ্তম দিন প্রচারিত হবে ‘বাপ বেটা দিওয়ানা’, যেটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, ভাবনা, সাঈদ বাবু প্রমূখ।
এছাড়াও আরটিভি ঈদের আয়োজনে রেখেছে বেশ কয়েকটি স্বল্প বিরতির নাটক। তৃতীয় দিন বাদে এই সিরিযে রাত ৭ টা ১০ মিনিটে প্রচারিত হবে ছটি স্বল্প বিরতির নাটক।
মন খারাপের দৃশ্যাবলী আরটিভি: ঈদের বিশেষ নাটক ‘মন খারাপের দৃশ্যাবলী’ দেখানো হবে বৈশাখী টেলিভিশনে
ঈদের দ্বিতীয় দিন থাকছে ‘সে রাতে বৃষ্টি ছিল’। মেজবাহ উদ্দিন সুমন ও শিহাব শাহীনের রচনা এবং শিহাব শাহীনের পরিচালনায় এতে অভিনয় শিল্পী হিসেবে আছেন তাহসান, রিচি সোলায়মান প্রমুখ।
চতুর্থ দিন ‘এক্স ওয়াই জেড’ প্রচারিত হবে যাতে অভিনয় করেছেন জন কবির এবং অপর্ণা।
পঞ্চম দিন সুমন আনোয়ারের নাটক ‘ক্ষয়ে যাওয়া বুকের ভেতর’ থাকছে প্রচার তালিকায়। অভিনয়ে আছেন জাহিদ হাসান, রিচি সোলায়মান প্রমুখ।
ষষ্ঠ দিনে থাকছে নাটক ‘তৃতীয় জন’। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, উর্মিলা শ্রাবন্তী কর প্রমূখ।
সপ্তম দিন সিরিজের শেষ নাটক হিসেবে প্রচারিত হবে ‘ডাক বাক্স’, এতে অভিনয় করেছেন সজল এবং মম।
অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে ঈদে আরটিভি প্রচার করবে তিনটি ধারাবাহিক নাটক। আরিফ রহমানের রচনা ও পরিচালনায় ৬ পর্বের ধারাবাহিক ‘প্যারা- ২’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত সন্ধ্যা ৬ টা১০ মিনিটে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারহানা মিলি, হাসান মাসুদ, সুমন পাটোয়ারি, মারজুক রাসেল, প্রমুখ।
৭ পর্বের ধারাবাহিক ‘লাব মানে ভালোবাসা’ প্রচারিত হবে সন্ধ্যা ৭ টা ৫৮ মিনিটে।বৃন্দাবন দাসের রচনা ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় এই নাটকে আছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, আখম হাসান, নিশা, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস প্রমুখ।
সাগর জাহানের ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘চুপ! ভাই কিছু ভাবছে...’ প্রচারিত হবে ৯ টা ৪৪ মিনিটে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিন জাহান, ফারুক আহমেদ, প্রমুখ।
ঈদ আয়োজনে চ্যানেলটি প্রতিদিন রাত ৮ টা ৩৬ মিনিটে প্রচার করবে একক নাটক। ঈদের দিন প্রচারিত হবে ‘ঘাউরা মজিদ’। জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও শামীম জামানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশররফ করিম, মম, রোবেনা রেজা জুই, শামীম জামান।
দ্বিতীয় দিন প্রচারিত হবে ‘মি.পাষাণ ইজ ব্যাক’। মেজবাহ উদ্দিন সুমনের গল্পবলম্বনে এবং হিমেল আশরাফের নির্মাণে এই নাটকে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, সাবিলা নূর, প্রাণ রায় প্রমুখ।
তৃতীয় দিন থাকছে একক নাটক ‘যমজ ৫'। অনিমেষ আইচের রচনা ও আজাদ কালাম পরিচালনায় এতে আছেন অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুই প্রমুখ।
চতুর্থ দিনের একক নাটক হিসেবে থাকছে ‘চান্দুমিয়ার ঢাকা সফর’। অভিনয় করেছেন জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, ফারুক আহমেদ, তানহা প্রমুখ।
‘মন খারাপের দৃশ্যাবলি’ প্রচারিত হবে পঞ্চম দিনে। কৌশিক শংকর দাশের এই নাটকে অভিনয় করেছেন রিয়াজ, সাদিয়া ইসলাম মৌ প্রমূখ।
কুফা রাশি বৈশাখি: ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘কুফা রাশি’ দেখানো হবে বৈশাখী টেলিভিশনে
প্রতিদিন রাত ১১ টা ৪৫ মিনিটে চ্যানেলটি প্রচার করবে বিশেষ টেলিফিল্ম। ঈদের দিন প্রচারিত হবে আজাদ আবুল কালামের রচনায় ফরহাদ আহমেদের টেলিফিল্ম ‘অমিত’। অভিনয়ে আছেন সজল, প্রসুন আজাদ, মৌসুমী, হামিদ, শ্যামল মাওলা।
ঈদের দ্বিতীয় দিন থাকছে টেলিফিল্ম ‘তুষার কন্যা। অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, অরুণা বিশ্বাস, ফারহানা মিলি, রিয়াজ আহমেদ প্রমুখ।
তৃতীয় দিন প্রচারিত হবে টেলিফিল্ম ‘সেই মেয়েটা’। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তাহসান খান, বিদ্যা সিনহা মীম প্রমুখ।
চতুর্থ দিন থাকছে ‘শেকল’। অনিমেষ আইচের এই টেলিফিল্মে অভিনয় করেছেন বিপাশা হায়াত, ফারহানা মিঠু, শিশু শিল্পী অর্ঘ প্রমুখ।
‘প্রিন্টিং মিসটেক’ প্রচারিত হবে পঞ্চম দিনে। অরণ্য আনোয়ারের পরিচালনায় এতে অভিনয়ে করেছেন সৈয়দ হাসান ইমাম, জাহিদ হাসান, জেনী, নোভা, দিলারা জামান প্রমুখ।
ষষ্ঠ দিনে থাকছে টেলিফিল্ম ‘ফাইন্ডিং নবনীতা’। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, প্রভা, কুমকুম হাসান, রুনা খান প্রমুখ।
সপ্তম দিনে থাকছে টেলিফিল্ম ‘বিট’। আবু হায়াত মাহমুদের টেলিফিল্মে অভিনয় করেছেন তিশা, আরফান নিশো, মিশু সাব্বির প্রমুখ
এছাড়াও ঈদের ষষ্ঠ দিন সকাল ৮ টা ৪০ মিনিটে রয়েছে নির্বাচিত নাটক ‘মানি ইজ নো প্রোবলেম’। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপূন, জুই। আর ঈদের সপ্তম দিন রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘হাউজ রেন্ট’। অভিনয় করেছেন ডি এ তায়েব, বাঁধন, ড. এনামুল হক, আনোয়ারা প্রমুখ।
