চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তমির চিরবিদায়
ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তমি আর নেই।
সোমবার প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ইরানি সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে।
প্যারিসে বসবাসরত এই চলচ্চিত্রকার বেশ কিছুদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
‘টেস্ট অব চেরি’ সিনেমার জন্য ১৯৯৭ সালে কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম ডি’ওর পান।
টেস্ট অফ চেরির পাশাপাশি তার নির্মিত ‘সার্টিফায়েড কপি’, ‘দ্য উইন্ড উইল ক্যারি আজ ’ আন্তর্জাতিক অঙ্গনে দর্শকদের কাছে আলোচিত হয়।
ইরানের বিপ্লব পরবর্তী নতুন চলচ্চিত্র আন্দোলন বা ইরানি নিউ ওয়েভের রূপকার বলা হয় আব্বাস কিয়ারোস্তমিকে।
