২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের নতুন বাবারা

বছরের অর্ধেক তো পেরুলো, এরই মধ্যে পিতৃত্বের স্বাদ পেয়ে গেছেন কেউ কেউ। আবার কারও বাড়িতে চলছে নতুন অতিথির অপেক্ষা। মুম্বাই সিনেপাড়ায় এ বছর অনেকেই হয়েছেন বাবা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 03:18 PM

Updated : 11 Oct 2022, 08:24 PM

রিতেশ দেশমুখ

অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে রিতেশ আলোচনায় এসেছেন তার পরিবারের নতুন অতিথির জন্য। অভিনেত্রী স্ত্রী জেনেলিয়া ডি সুজার সঙ্গে দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন রিতেশ এই জুন মাসেই। ছোট ছেলের নাম রেখেছেন রাহিল। তারকা জুটি রিতেশ-জেনেলিয়া এখন দুই ছেলের বাবা-মা।

Image
টুইটার থেকে নেওয়া

টুইটার থেকে নেওয়া

শাহিদ কাপুর  

শাহিদকে ধরা যায় ‘হবু বাবা’দের কাতারে, কারণ তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা সেপ্টেম্বরে। তবে এখনই বেশ উত্তেজিত তিনি। গত বছর মার্চে দিল্লির মেয়ে মিরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ। সম্প্রতি জানিয়েছেন, নিজের সন্তানকে সবসময় লোকচক্ষুর আড়ালে রাখবেন তিনি। শাহিদ চান না, তার সন্তান ছোটবেলা থেকেই বাবার খ্যাতির কারণে বিড়ম্বনার শিকার হোক।   

Image
টুইটার থেকে নেওয়া

টুইটার থেকে নেওয়া

আদিত্য চোপড়া

ইয়াশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্যর সঙ্গে দু’বছর আগে বিয়ে হয় অভিনেত্রী রানি মুখার্জির। এবছরের জানুয়ারিতে ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল তাদের সন্তানের, তবে গত ডিসেম্বরেই জন্ম নেয় রানি-আদিত্যর মেয়ে আদিরা। এবছর আদিরার সঙ্গে প্রথম বাবা দিবস পালন করবেন আদিত্য।

Image
টুইটার থেকে নেওয়া

টুইটার থেকে নেওয়া

আয়ুশ শর্মা

আয়ুশ সালমান খানের বোন অর্পিতাকে বিয়ে করেন ২০১৪ সালে। বিয়ের দুবছর পর তিনি এক ছেলের বাবা হয়েছেন সম্প্রতি, নাম রেখেছেন আহিল।

মানিশ পল

টিভির নিয়মিত মুখ মানিশের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যা, চলতি বছরের ১৫ জুন। স্ত্রী সাংইয়ুক্তার সঙ্গে মানিশের রয়েছে ৪ বছরের মেয়ে সাইশা।

শাব্বির আলুওয়ালিয়া

ছোটপর্দার অভিনেতা শাব্বির এ বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মত বাবা হয়েছেন। টিভি অভিনেত্রী স্ত্রী কাঞ্চি কউলের সঙ্গে তার পরিবারে এসেছে পুত্রসন্তান।

প্রকাশ রাজ

‘ওয়ান্টেড’ খ্যাত এই অভিনেতা এ বছর স্বাগত জানিয়েছেন তার তৃতীয় সন্তানকে। অবশ্য দ্বিতীয় স্ত্রী পনি ভারমার সঙ্গে এটাই তার প্রথম সন্তান। এছাড়া প্রথম স্ত্রী ললিতা কুমারির সঙ্গে দুই সন্তান আছে ৫০ বছর বয়সী এই অভিনেতার।