‘উড়তা পাঞ্জাব’ বিতর্কঃ বলিউডের পাশে কেজরিওয়াল
মাদকের আগ্রাসনে জর্জরিত পাঞ্জাবকে নিয়ে গড়ে উঠা চলচ্চিত্র ‘উড়তা পাঞ্জাব’এর ব্যাপারে সেন্সরবোর্ডের সিদ্ধান্ত যখন বিতর্কের তুঙ্গে, এমন সময় বলিউডের শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলালেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান আরভিন্দ কেজরিওয়াল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ১৭ জুন মুক্তির অপেক্ষায় থাকা ‘উড়তা পাঞ্জাব’ সিনেমাটি থেকে ‘পাঞ্জাব’ শব্দটি পুরোপুরি বাদ দিতে নির্দেশ দিয়েছেন ভারতের সেন্সরবোর্ডের প্রধান পেহলাজ নিহালানি। পুরো সিনেমায় এই শব্দ এসেছে ৯৪ বার। এছাড়া পাঞ্জাবের আশেপাশের অনেকগুলো শহরের নামও এসেছে, যার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।
শুধু তাই নয়, এত ধরণের পরিবর্তনের আদেশ শোনানোর পর ‘উড়তা পাঞ্জাব’কে ‘এ’ সার্টিফিকেট দিয়েছে সেন্সরবোর্ড। অর্থাৎ সিনেমাটি দেখতে হলে দর্শককে হতে হবে প্রাপ্তবয়স্ক।
নিহালানির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠে পুরো বলিউডে। বলা যায়, গত দুই বছর ধরে ভারতের সেন্সরবোর্ডের অহেতুক কাঁচি চালানোর প্রবণতার বিরুদ্ধে বলিউডবাসীর পুঞ্জীভূত ক্ষোভ ফেটে পড়েছে অবশেষে।
“বিজেপির আদেশেই নিহালানি ‘উড়তা পাঞ্জাব’এ এত কাঁচি চালিয়েছেন। মোদি সরকারের কাছ থেকে এর চেয়ে বেশি কী আশা করা যায়।”, বলেন তিনি।
কেজরিওয়ালের মতে, পাঞ্জাবের এই বাস্তব সত্য জনগণের সামনে অবশ্যই আনা উচিত।
আম আদমি পার্টির প্রধানের সঙ্গে একমত ‘উড়তা পাঞ্জাব’এর নায়ক শাহিদ কাপুরও। তিনি বলেন, “মাদক কী ভয়ঙ্কর বিপদ ডেকে আনে, যুব সমাজের তা জানার অধিকার আছে।”
এই ঘটনার পর সেন্সরবোর্ড পুনর্গঠন কমিটির প্রধান শ্যাম বেনেগালসহ কমিটির বাকি সদস্যদের জন্য ব্যবস্থা করা হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনীর। সেখানে ‘উড়তা পাঞ্জাব’-এর প্রশংসা শোনা গেছে অনেকের মুখেই।
বেনেগালের মন্তব্য ছিল, “যদি কারিগরি দিক থেকে বলতে হয়, তাহলে বলব এটি খুবই সুন্দরভাবে নির্মিত একটি সিনেমা।”
অভিনেতা আমির খানের মতে, সেন্সরবোর্ডের এই ধরণের সিদ্ধান্ত তাদের ভাবমূর্তি নষ্ট করছে।
তিনি বলেন, “এটি একটি সামাজিক সিনেমা, যেখানে পাঞ্জাবের যুবসমাজের মাদকাসক্তি নিয়ে কথা বলা হয়েছে। আমার মনে হয়না এই সিনেমাতে কাঁচি চালানোর মত কিছু আছে। প্রতিটি সমাজে শিল্পীদের মতামত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত।”
তার মতে, “সেন্সরবোর্ডের উচিত কোন সিনেমায় কাঁচি না চালিয়ে তাদের রেটিং দেয়া। যদি ‘উড়তা পাঞ্জাব’এর মত কোন সিনেমা হয়, তাকে প্রাপ্তবয়স্কদের রেটিং দিলেই চলে। আর কিছু তো করার দরকার নেই।”
কালকির সাবেক স্বামী অনুরাগ প্রযোজনা করছেন ‘উড়তা পাঞ্জাব’, এরই মধ্যে নিহালানির কড়া সমালোচনা করে শিরোনামে এসেছেন তিনি।
কালকির কথাই শোনা গেল সেন্সরবোর্ড পুনর্গঠন কমিটির অন্যতম সদস্য রাকেশ ওমপ্রকাশ মেহরার কণ্ঠে। ‘রাং দে বাসান্তি’ খ্যাত এই পরিচালক বলেন, “আমরা দিন-রাত চেষ্টা করে যাচ্ছি যেন এই কাঁচি চালানোর নিয়মকে পুরোপুরি বাতিল করা যায়। কাঁচি চালানোর প্রথা রাখা উচিত নয়, শুধু রেটিং দেয়াই সেন্সরবোর্ডের কাজ হওয়া উচিত।”
বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন বলেন, “আমি জানি অনেক ধরণের নিয়মকানুন আছে, এগুলোর ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিবে। তবে আমি শুধু বলব, কোন শিল্পীর সৃজনশীলতাকে হত্যা করবেন না।”
আগামী বছরের নির্বাচনে পাঞ্জাবে বড় ধরণের লড়াই লড়বে কেজরিওয়ালের আম আদমি পার্টি, ফলে পুরো বিতর্কটি এখন মোড় নিয়েছে রাজনৈতিক দিকে।
তবে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা নিহালানিকে ক্ষমা চাইতে দাবি করেছে ‘উড়তা পাঞ্জাব’-এর নির্মাতারা। সেন্সরবোর্ডের এই সিদ্ধান্তকে না মেনে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন তারা, আদালত তার শুনানি দিবে বৃহস্পতিবার।
‘উড়তা পাঞ্জাব’এ অভিনয় করেছেন শাহিদ কাপুর, কারিনা কাপুর খান এবং আলিয়া ভাট। এটি পরিচালনা করেছেন অভিষেক চৌবে।
