২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অস্তিত্ব’র কানাডা জয়

প্রথমবারের মতো বিদেশের কোন প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পেল বাংরাদেশের চলচ্চিত্র। নুসরাত ইমরোজ তিশা এবং আরিফিন শুভ অভিনীত ‘অস্তিত্ব’ ২৭ মে কানাডার টরন্টোতে মুক্তি পায়। মুক্তির পরপরই সিনেমাটি বয়ে এনেছে সাফল্যের বার্তা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 05:10 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

পুরনো খবর:

‘অস্তিত্বের চমক শুভ-তিশা’
বক্স অফিসে ‘অস্তিত্ব’ কোথায়?
‘অস্তিত্ব’: ভালো গল্পের ভালো সিনেমা

২৭ মে মুক্তি পেয়ে দ্বিতীয় সপ্তাহের মত টরন্টোতে সগৌরবে চলছে 'অস্তিত্ব'। এ ব্যাপারে সিনেমাটির র্নিমাতা অনন্য মামুন গ্লিটজকে জানান, “২৭ মে শুক্রবার ছিলো ‘অস্তিত্ব’র প্রদশর্নের প্রথম দিন। প্রথম সপ্তাহে আমাদের সিনেমার প্রদশর্নের সংখ্যা ছিলো ২৪টি। প্রথম সপ্তাহে শুক্র, শনি ও রবিবার প্রতিদিন চারটি করে এবং সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রতিদিন মোট তিনটি করে শো প্রদর্শিত হয়েছে।”

একই দিনে কানাডায় মুক্তি পায় ‘এক্স-মেন’ সিরিজের সিনেমা ‘এক্স-মেন: অ্যাপোকালিপ্স’। টরন্টোর এগ্লেন্টন টাউন সেন্টারের অদিওন সিনেপ্লেক্সে মুক্তির প্রথম দিনেই তাই হলিউডি সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় নামতে হয়েছিল ‘অস্তিত্ব’কে।  তবে সকল প্রতিকূলতা পেরিয়ে দ্বিতীয় সপ্তাহে প্রদর্শিত হচ্ছে ‘অস্তিত্ব’ সিনেমাটি।

অনন্য মামুন এব্যাপারে আরও বলেন, “ ওখানে আমাদের বাংলা সিনেমাকে হলিউডের সিনেমার সাথে প্রতিদ্বন্দীতা করতে হয়েছে। কানাডার প্রবাসী বাংলাদেশি ও বিদেশী দর্শকদের কাছ থেকে ‘অস্তিত্ব’ সিনেমার এমন ধরনের গ্রহনযোগ্যতা পাবো তা ছিলো আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি।”

সিনেমাটি নিয়ে অনন্য মামুনের দেওয়া তথ্য অনুযায়ী, ‘অস্তিত্ব’ সিনেমার টিকেট গড়ে বিক্রির পরিমান ছিলো ৬০-৭০ শতাংশ।

এটাই দেশের বাইরে বাণিজ্যিকভাবে ঢাকাই সিনেমার প্রদর্শনীর প্রথম ঘটনা বলে  দাবি র্নিমাতার।

গ্লিটজকে তিনি বললেন, “এর আগে আমরা বিদেশে অডিটোরিয়াম ভাড়া করে বাংলা সিনেমা প্রদর্শন করতাম। কিন্তু এমন ধরনের প্রদর্শন এই বারই প্রথম। আমি মনে করি এটা শুধু মাত্র ‘অস্তিত্ব’ সিনেমার প্রদর্শনের দুয়ার খুলে দেয়নি বরং সারা বিশ্বে ঢাকাই বাংলা সিনেমার প্রদর্শনের দুয়ার খুলে দিয়েছে।”

কানাডায় সাফল্য লাভের পর ৩ ও ৫ জুন প্যারিসে প্রদর্শিত হবে ‘অস্তিত্ব’ সিনেমাটি। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের জন্য এরমধ্যেই মালয়শিয়া, সিংঙ্গাপুর, ওমান, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াতে ‘অস্তিত্ব’ প্রদর্শনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান মামুন।

‘অস্তিত্ব’ সিনেমারে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। নানা বিপত্তি পেরিয়ে শিশুদের অলিস্পিকে অংশগ্রহণের স্বপ্ন পূরনে তাদের শিক্ষকের সহযোদ্ধা হয়ে যাওয়ার গল্প নিয়ে এগিয়ে গেছে সিনেমার কাহিনি।

সিনেমায় তিশাকে দেখা গেছে এক প্রতিবন্ধী তরুণীর ভূমিকায়। আর শুভ অভিনয় করেছেন তার প্রশিক্ষকের ভূমিকায়।

৬ মে সারাদেশে মুক্তি পায় ‘অস্তিত্ব’। তরুণ প্রজন্মের দর্শকদের কাছ থেকে ভাল সাড়া পাওয়ায়, রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটির টিকেটের কাটতি ছিল বেশি। তবে বাকি হলগুলোতে ‘অস্তিত্বে’র ব্যবসা ছিল গড়পড়তা।