২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৌতুকাভিনেতা রাজাক খানের জীবনাবসান

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পহেলা জুন মারা গেছেন ভারতীয় কৌতুকাভিনেতা রাজাক খান। তার বয়স হয়েছিল ৬২ বছর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 04:58 PM

Updated : 20 Aug 2022, 12:52 PM

হিন্দুস্তান টাইমস বলছে, সেদিন স্থানীয় সময় রাত সাড়ে বারোটার দিকে বান্ড্রার হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজাককে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাকের ছেলে আসাদ খান বর্তমানে ক্রোয়েশিয়াতে কর্মরত আছেন, তিনি ভারতে আসার পর বৃহস্পতিবার মুম্বাইতে হবে এই অভিনেতা শেষকৃত্য অনুষ্ঠান।

নব্বইয়ের দশকের শুরু থেকে বলিউডের অনেক জনপ্রিয় সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন রাজাক। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘রাজা হিন্দুস্তানি’, ‘রূপ কি রানি চোরো কা রাজা’, ‘হ্যালো ব্রাদার’, ‘হেরা ফেরি’, ‘পার্টনার’ ইত্যাদি। রাজাককে সর্বশেষ দেখা গেছে ‘ক্যায়া কুল হে হাম থ্রি’তে।