২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রত্যাশিত চুম্বনে বিব্রত উমা থারম্যান

কান চলচ্চিত্র উৎসব প্রতিবারই জন্ম দেয় কোনো না কোনো অপ্রত্যাশিত ঘটনার। এবার এরকমই এক ঘটনার শিকার হয়েছেন ‘কিল বিল’ অভিনেত্রী উমা থারম্যান। কানের অ্যামফার গালার সঞ্চালক হিসেবে নিলামে এক লাখ ছিয়ানব্বই হাজার ডলার বিজয়ী ইতালিয় উদ্যোক্তা লাপো এলকানকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এসেছিলেন শুধু। আর তখনই ঘটে অঘটন, থারম্যানকে জড়িয়ে জোরেসোরেই চুমু খেয়ে বসেন এই ব্যক্তি। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 05:09 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

ঘটনাটির ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় বিতর্কের। অনেকেই বলছেন এ চুমুর ঘটনাটি স্বাভাবিকভাবে নিয়েছেন ৪৬ বছর বয়সী থারম্যান। অন্যরা দায় চাপাচ্ছেন এলকানের ঘাড়ে, সুযোগের অসদ্ব্যাবহারের জন্য।

তবে আনুষ্ঠানিকভাবে ঘটনাটি নিয়ে কথা বলেছেন থারম্যানের মুখপাত্র লেসলি স্লোয়ানে। জানালেন, পুরো ঘটনায় কোনো প্রকার সম্মতি ছিল না থারম্যানের। বরং এ ধরনের ঘটনায় বিব্রতই হয়েছেন তিনি। কান কর্তৃপক্ষের কাছে এই চুম্বনের পুরো ভিডিও আছে কী না, খোঁজ করছেন সে ব্যাপারেও। 

ছবিগুলোতে প্রথমে থারম্যানকে স্বাভাবিক দেখা গেলেও, ধীরে ধীরে অস্বস্তি ফুটে ওঠে তার মুখে। এ নিয়ে লেসলি জানান, “সুবিধাবাদের চরম অপব্যবহার এটি। তিনি এতে একেবারেই স্বস্তি বোধ করেননি। দেখে মনে হচ্ছিল, এরকম ঘটনা ঘটায় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিন্তু এমনটা নয়। তার এতে সম্মতি ছিল না।”

‘ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শো এক্সপেরিয়েন্স’-এর বিজয়ী হওয়ার জন্য অবশ্য কম অর্থ খরচ করতে হয়নি লাপো এলকান এর। ‘দ্য টেলিগ্রাফ’ বলছে, নিলামে নিজের সুবিধাজনক অবস্থান তৈরি করার জন্য একটি ফেরারি ফোরফাইভএইট দান করেছেন তিনি। মূলত এই অনুদান ব্যবহার করা হবে এইডস আক্রান্তদের চিকিৎসা প্রদানের কাজে।