২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নগ্ন ছবি দিয়ে ‘গুপ্তচরবৃত্তি’ করছেন কিম?

কিম কারদাশিয়ান বিনোদন জগতের আলোচিত এক টিভি তারকা হলেও ইরানের সরকারি কর্মকর্তাদের কাছে তার পরিচয়টা ভিন্ন। তাদের দৃষ্টিতে, কিম হলেন অনলাইন ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ‘ইন্সটাগ্রাম’-এর এক ‘গুপ্তচর’, যার কাজ ইন্টারনেটে নগ্নতা ছড়িয়ে তরুণ প্রজন্মের ইসলামি মূল্যবোধ ধ্বংস করা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 06:55 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

অন্তর্জালে নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করতে কখনই কার্পন্য করেননি কিম কারদাশিয়ান। ইনস্টাগ্রামে যেকোন উপলক্ষে নিজের সম্পূর্ণ নগ্ন ছবি শেয়ার করছেন হরহামেশাই। অন্য সবার চোখে তিনি স্রেফ এক ‘বিতর্কিত’ তারকা হলেও ইরানের জাতীয় পর্যায়ের আলেমরা একেবারেই হালকাভাবে নিচ্ছেন না কারদাশিয়ানের কর্মকাণ্ডকে।

অস্ট্রেলিয় ওয়েবসাইট ‘নিউজ ডটকম’ জানাচ্ছে, এই আলেমরা মনে করছেন, কারদাশিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে তরুণদের ইসলামী মূল্যবোধ ক্ষুণ্ণ করতে উৎসাহিত করছেন। এমনকী, নগ্ন সেলফিগুলোর জন্য তাকে ইরানের জাতীয় শত্রু ঘোষনা করেছেন তারা, যেখানে পর্দা রক্ষা না করার জন্য নারীদের শাস্তির ব্যবস্থা রয়েছে।

ইরানের রেভ্যুলুশনারি গার্ডস করপোরেশন নামের একটি সরকারি প্রতিষ্ঠানের তরফ থেকে এসেছে এই অভিযোগ, যারা দেশটির ইসলামি প্রথা-সম্প্রীতি রক্ষা এবং বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ রোধে কাজে করে থাকে। এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা সরাসরি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তুলেছেন ‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ান্স’ তারকার জনপ্রিয়তার ‘আসল’ কারণ নিয়ে। এর উত্তরে ইনস্টাগ্রাম প্রধান কেভিন সিসট্রোম নিজেই নাকি বলেছেন, তরুণ সম্প্রদায়কে উচ্ছন্নে নিয়ে যাওয়াই নাকি ‘গুপ্তচর’ কারদাশিয়ানের ‘মূল লক্ষ্য’!

ইরানের এই নিরাপত্তাবাহিনীর এক মুখপাত্র মোস্তাফা আলিজাদে কারদাশিয়ানের কর্মকাণ্ডে নিন্দা জানিয়ে মন্তব্য করেন, “কিম কারদাশিয়ান একজন জনপ্রিয় ফ্যাশন মডেল, তাই ইনস্টাগ্রাম প্রধান তাকে বলেছে, ‘এই মডেলিংকে সকল দেশে কাজে লাগাতে।”

সম্প্রতি ওয়েবি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে ইন্টারনেট তারকা হিসেবে সেরার স্বীকৃতি পাওয়া কিম কারদাশিয়ান সরাসরি জানিয়েছেন, আমৃত্যু নগ্ন সেলফি তুলে যাবেন তিনি। আর এই ঘটনার দুদিন পরেই এলো এই চর সংক্রান্ত বিতর্কের খবর।