২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে চুম্বনরত অ্যাফ্লেক-গারনার

দাম্পত্যের সম্পর্ক চুকেবুকে গেছে একবছর হল। তবে সাবেক তারকা দম্পতি বেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নার সম্ভবত আবারও চাইছেন তাদের সম্পর্কটাকে ঝালিয়ে নিতে।  সম্প্রতি লন্ডনের  একটি হোটেল বারে একে অপরকে চুম্বনরত অবস্থায় দেখা গেছে তাদের;  সন্তানদের নিয়ে সেখানে দারুণ সময়ও কাটিয়েছেন একসঙ্গে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 06:05 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

ভেঙ্গে যাওয়া সংসার অবশ্য জোড়া লাগানোর জন্য সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছেন ৪৪ বছর বয়সী অ্যাফ্লেক। লন্ডনে তার পরবর্তী সিনেমা 'জাস্টিস লিগ'-এর শুটিং এর কাজ করার মাঝে নিজ স্ত্রী -সন্তানকে পাশে চাইছিলেন অ্যাফ্লেক।

আর তার চাওয়াটাই হলো সত্যি। জেনিফারের জন্য অ্যাফ্লেকের কাছে ফিরে যাওয়া সম্ভব নয় বলে একটি সূত্র জানালেও অ্যাফ্লেকের সঙ্গে নিজের তিন সন্তান নিয়ে দেখা করেছেন তিনি। আর সেখানেই এক হোটেল বারে তাদের চুম্বনরত অবস্থায় দেখা যায়। বাতাসে গুঞ্জন ভাসছে, নিজেদের সকল রাগ ক্ষোভ ঝেড়ে আবারও এক হতে চাইছেন তারা।

বৃহঃস্পতিবার হাস্যোজ্জ্বল সাবেক দম্পতির সঙ্গে ছিলেন তাদের তিন সন্তানও। আইস ক্রিম খাবার পাশাপাশি তারা মেতে ছিলেন হালকা চালের আলাপাচারিতায়।

২০০৫ সালে মালাবদল করে দশটা বছর নির্ঝঞ্জাটে কাটিয়েছেন জেনিফার গার্নার আর বেন অ্যাফ্লেক জুটি। হলিউডের পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম এই জুটির সংসারে কখনও ভাঙন আসবে না— একটা সময় পর্যন্ত এমনটাই ভাবতেন সবাই। তবে সবাইকে চমকে দিয়ে ২০১৫ সালে বিচ্ছেদের পথে এগোন তারা।

পুরনো খবর:

স্ত্রীকে ফিরে পেতে চান ‘ব্যাটম্যান’