২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবি ঠাকুরের ভক্ত ছিলেন অড্রে হেপবার্ন!

হলিউড স্বর্ণালী যুগে সৌন্দর্যের প্রতিমূর্তি বলতে যা বোঝায়, কিংবদন্তী ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন ছিলেন ঠিক তাই। ‘রোমান হলিডে’ কিংবা ব্রেকফাস্ট অ্যাট টিফানি’স-এর মতো সিনেমা দিয়ে হেপবার্ন জায়গা করে নিয়েছিলেন অজস্র সিনেমা অনুরাগীর হৃদয়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 05:43 PM

Updated : 11 Oct 2022, 08:11 PM

পর্দায় সবসময় উচ্ছ্বসিত, কিন্তু বাস্তবে আত্মকেন্দ্রীক এক অনন্য ব্যক্তিত্বের চরিত্রের অধিকারী ছিলেন হেপবার্ন। বইয়ের পোকা ছিলেন তিনি; ভালোবাসতেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা।

তার ৮৭তম জন্মদিবসের স্মরণে হেপবার্নকে নিয়ে এরকমই দশটি দারুণ তথ্য জেনে নেওয়া যাক।

১. বেলজিয়ামের ব্রাসেলসে জন্ম নেওয়া এই অভিনেত্রীর আসল নাম অড্রে ক্যাথেলিন রুস্টন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অবশ্য

আইডা ভ্যান হেমস্ট্রা নামের ছদ্মনাম ধারণ করেন। কারণ তার পরিবার মনে করেছিলো, ব্রিটিশ নাম নিয়ে যেকোন সময়েই তিনি জার্মান নাৎসি বাহিনির রোষের মুখে পড়তে পারেন।

২. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা হেপবার্নকে প্রচণ্ড নাড়া দেয়। যুদ্ধ শেষ হওয়ার পর তিনি নিজেকে একজন মানবতাবাদী হিসেবে দাবী করেন।

৩. আমেরিকান ফিল্ম   ইন্সটিটিউট-এর তালিকায় তিনি মার্কিন সিনেমা ইতিহাসের তৃতীয় নারী কিংবদন্তী।

৪. ব্যালে নাচের প্রতি খুব ছোটবেলা থেকেই দুর্বল ছিলেন হেপবার্ন। পাঁচ বছর বয়স থেকেই এই নাচে তালিম নিয়েছেন, ওয়েস্ট এন্ড মিউজিকাল থিয়েটারের হয়ে নেচেছেনও একসময়।

৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাচের মাধ্যমেই যুদ্ধের প্রতিরোধে দাঁড়িয়েছিলেন। ডাচ বিপ্লবের সময় গোপনে মানুষের সামনে নেচে, এর সমর্থনে অর্থ যোগাড় করেছেন।

৬. বইয়ের পোকা ছিলেন হেপবার্ন। এজন্য তার বাবা তাকে ‘মাঙ্কি পাজল’ নাম দিয়েছিলেন।

৭. অড্রে হেপবার্ন সেই হাতে গোনা তারকাদের মধ্যে একজন, যাদের একাধারে অস্কার, এমি, গ্র্যামি এবং টনি অ্যাওয়ার্ড রয়েছে।

৮. ক্যারিয়ারের শেষ পর্যায় খুব একটা সিনেমায় অভিনয় করেননি। নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছিলেন ইউনিসেফের কর্মকাণ্ডে।

৯. একাধারে ইংরেজি, ডাচ, ফরাসি, স্প্যানিশ এবং ইতালিয় ভাষায় কথা বলতে পারদর্শী ছিলেন এই কিংবদন্তী।

১০. কবিতার ভীষণ ভক্ত ছিলেন তিনি। তার প্রিয় কবিতা ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অশেষ ভালোবাসা’।