অন্তঃসত্ত্বা ছিলেন প্রত্যুষা?
প্রত্যুষা ব্যানার্জির মৃত্যুরহস্য নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এরমধ্যেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। চিকিৎসকদের প্রতিবেদনে বলা হচ্ছে, মৃত্যুর কিছুদিন আগেই গর্ভপাত ঘটিয়েছিলেন এই টিভি অভিনেত্রী।
এপ্রিলের এক তারিখ মুম্বাইয়ে নিজ বাসভবনে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন ভারতীয় টিভি সিরিজের জনপ্রিয় অভিনেত্রী প্রতুষ্যা। প্রাথমিক ময়নাতদন্তে বলা হয়, শ্বাসরোধ হয়েই মৃত্যু ঘটে 'ভালিকা ভাধু' খ্যাত এই তারকার। মঙ্গলবার মুম্বাই জে জে হাসপাতালের ডাক্তারি একটি রিপোর্টে তার জরায়ু পরীক্ষা করে দেখা গিয়েছে, মৃত্যুর কিছুদিন আগেই গর্ভপাত ঘটিয়েছিলেন এই তারকা, অথবা কোন অনির্দিষ্ট কারণে তার জরায়ু ক্ষতিগ্রস্থ হয়েছিল।
এদিকে নিজের প্রেমিক রাহুল রাজ সিং-এর সঙ্গেই মুম্বাই বাসভবনে দীর্ঘদিন অবস্থান করছিলেন প্রত্যুষা। পুলিশের সন্দেহের আঙ্গুলটা তাই তাক করা রাহুলের দিকেই। তাদের সন্দেহ, রাহুল নিয়মিত শারীরিক নির্যাতন চালাতেন প্রত্যুষার উপর। পরবর্তীতে গর্ভপাত এবং অন্যান্য মানসিক অশান্তি প্রত্যুষাকে আত্মহত্যার পথ বেছে নিতে প্ররোচিত করতে পারে। তবে, মে মাসের আগে এখনই রাহুলকে গ্রেফতার করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে বোম্বে উচ্চ আদালতের।
এদিকে, ডাক্তারি রিপোর্ট পাওয়ার পরও প্রত্যুষার অন্তঃসত্ত্বা হবার ব্যাপারটি অস্বীকার করেছেন তার রাহুল। তার গর্ভবতী কিংবা গর্ভপাত- এসবের কিছুই জানেন না বলে দাবী করেছেন তিনি।
প্রত্যুষার মৃত্যুর পরেই পুলিশ রাহুলের নাম অভিযোগ দাখিল করেন এবং তাকে বাঙ্গুর নগর পুলিশ স্টেশনে দুঘন্টা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে পুরো ব্যাপারটি অস্বীকার করে তিনি জানান, "সে গর্ভবতী ছিল না। অনেকেই অনেক তথ্যসূত্র দিচ্ছে, কিন্তু কেউই ডাক্তারের মতামত নিচ্ছেন না। পুলিশ সব কিছু তাদের তদন্তে বের করবে। আইনের সাহায্যে সকল সত্য বেড়িয়ে আসবে।”
