২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

"'নেকাব্বরের মহাপ্রয়াণ’-এর জয়, মাটির মানুষের জয়"

২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ২৬টি ক্যাটাগরিতে পাঁচটি শাখায় জাতীয় পুরস্কার অর্জন করে মাসুদ পথিক পরিচালিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ সিনেমাটি । ‘বৃহন্নলা’ সিনেমাটির বিরুদ্ধে নকলের অভিযোগ প্রমাণিত হওয়ার পর সেরা চলচ্চিত্রের পুরস্কারটিও জুটে গেল। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 06:20 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

অপ্রত্যাশিত এই প্রাপ্তিতে মাসুদ পথিক গ্লিটজকে বললেন,“ আসলে বলতে গেলে কৃষকদের জয় হয়েছে। যারা এই পৃথিবীকে বিনিমর্াণ করেছে..এই সভ্যতাকে যারা বিনিমর্াণ করেছে তাদের জয় হয়েছে, মাটির মানুষের জয় হয়েছে, শ্রমজীবি মানুষের জয় হয়েছে। প্রকৃতপক্ষে আমিও তাদের একজন। তাছাড়া আমার ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ সিনেমাতে নেকাব্বর চরিত্রটিও একজন বর্গা চাষী। তবে যাই হোক, স্বাভাবিকভাবেই পুরস্কার প্রাপ্তি মানুষকে আলোড়িত করে, আনন্দিত করে। পুরস্কার সামাজিকভাবে একজন মানুষকে কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করে। সবকিছু মিলিয়েই এই পুরস্কার প্রাপ্তিতে খুবই ভালো লাগছে। আমার এই পুরস্কারটি আমি উৎসর্গ করতে চাই সেসব চাষীদের এবং যারা আমার সিনেমাটি নিমর্াণের সময় আমার পাশে ছিলেন তাদের উদ্দেশ্যে।”

‘বৃহন্নলা’র পুরস্কার বাতিল হওয়ার পর ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’-এর পুরস্কার প্রাপ্তিকে কিভাবে দেখছেন - এমন প্রশ্নের উত্তরে মাসুদ পথিক বললেন,“আমার সিনেমাটি যখন সর্বোচ্চ ক্যাটাগরিতে পুরস্কৃত হয় তখন স্বাভাবিকভাবেই অন্যান্য ক্যাটাগরিতেও এগিয়ে থাকার কথা। সেক্ষেত্রে সত্যি বলতে তখন আমি কিছুটা হতাশ ছিলাম। তবে যেভাবেই হোক পুরস্কার আমাদের ঘরে এসেছে..কাজেই এতে আমাদের বিজয় তো হলোই..খুবই ভালো লাগছে।”