২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানি বাঁচাতে যখন ভরসা মেঘ

হিন্দি সিনেমায় নায়ক-নায়িকার বৃষ্টিভেজা গানের চল নতুন নয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই বৃষ্টির দৃশ্যগুলো ধারনে কি পরিমাণ পানির অপচয় হয়?  ‘বাঘি' সিনেমার গান ‘ছাম ছাম’ -এর শুটিং-এ পানির অপচয় ঠেকাতে তাই বিশেষ জোর দিয়েছিলেন টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 07:16 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

পানির অভাবে ধুঁকেছে ভারতের বিভিন্ন অঞ্চল, সেচের পানি না পেয়ে ফসল ফলাতে ব্যথর্ বহু কৃষক আত্মহত্যার পথও বেছে নিয়েছেন। এমন অবস্থায় পানির অপচয় করতে ঠেকাতে সোচ্চার ছিলেন ‘বাঘি’ সিনেমার কলাকুশলীরা।

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, শুধু পানির অপচয় রোধ করতেই গানটির দৃশ্যায়নের কাজে কেরালা চলে যায় সিনেমাটির কলাকুশলীরা। প্রাকৃতিক বৃষ্টিতেই ধারন করা হয় গানটি।  

বলিউডের কালজয়ী অসংখ্য প্রেমের গানের অবিচ্ছেদ্য অংশ বৃষ্টি। 'পেয়ার হুয়া, ইকরার হুয়া', 'ভিগি ভিগি রাতো মে', 'তুম হি হো', 'টিপ টিপ বারসা পানি'- এই গানগুলো দৃশ্যায়নে পানির অপচয়টাও হয়েছে প্রচুর। তবে এই ধারা থেকে বের হয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন 'বাঘি' সিনেমার নির্মাতারা।

টাইগার শ্রফ এবং শ্রদ্ধা কাপুর অভিনীত 'বাঘি' সিনেমাটি এখন রয়েছে মুক্তির অপেক্ষায়, এটি পরিচালনা করছেন যৌথভাবে সাজিদ নাদিয়াদওয়ালা এবং সাব্বির খান।

'বাঘি' মুক্তি পাবে ২৯ এপ্রিল।