২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ব্যাটম্যান ভি সুপারম্যান'কে ছাড়িয়ে গেল 'দ্য বস'

মুক্তির পরপরই বক্স-অফিসে ভক্তদের বিপুল সাড়া পেলেও মুক্তির তৃতীয় সপ্তাহ পেরিয়ে ‘ব্যাটম্যাস ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস’ সিনেমাটির আয়ে ধস নেমেছে। মেলিসা ম্যাকার্থি অভিনীত ‘দ্য বস’-এর কাছে বক্স-অফিসের শীর্ষস্থানটি খোয়াতে হয়েছে সুপারহিরো সিনেমাটিকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 04:51 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

সমালোচকদের দুয়ো শুনতে হলেও আর রেটেড কমেডি সিনেমা ‘দ্য বস’ দর্শকদের সাড়া পেয়েছে ভালই। মুক্তির পর প্রথম সপ্তাহেই সিনেমাটির আয় ২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার। ওদিকে ২ কোটি ৩৪ লাখ ডলার আয় নিয়ে বক্স-অফিসের ইঁদুর দৌড়ে ‘ব্যাটম্যান ভাসর্েস সুপারম্যান’ রয়েছে এর ঠিক পেছনেই।

২০১৫ সালেই 'স্পাই' এবং 'আইডেনটিটি থিফ'-এর মত আর রেটেড কমেডি সিনেমা মেলিসা ম্যাককার্থির জন্য বয়ে আনে দারুণ সাফল্য। নিজেকে এডি মারফি, জিম ক্যারি এবংঅ্যাডাম স্যান্ডলারের মতো তারকাদের কাতারে নিয়ে যেতে পেরেছেন এই কমেডি তারকা। ম্যাকার্থির জোরেই ‘দ্য বস’-এর আয়ের চাকা ঘুরছে জোর গতিতে। 

মার্কিন বক্স-অফিসে সব মিলিয়ে 'ব্যাটম্যান ভি সুপারম্যান' এর আয় এখন ২৯ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার। আর আন্তর্জাতিক বাজারে সিনেমাটি বাগিয়ে নিয়েছে ৭০ কোটি মার্কিন ডলারের কিছু বেশি। শত কোটির মাইলফলক ছুঁয়ে ফেলাটা সিনেমাটির জন্য এখন সময়ের ব্যাপার।

এদিকে মুক্তির ষষ্ঠ সপ্তাহে এসেও বক্স অফিসে নিজেদের সাফল্য ধরে রেখেছে অ্যানিমেটেড সিনেমা 'জুটোপিয়া'। ২৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় করা সিনেমাটি এই সপ্তাহে ১ কোটি ৪৫ লাখ মার্কিন ডলারয় করে রয়েছে তৃতীয় স্থানে। আর 'মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং টু' এবং ‘হার্ডকোর হেনরি' রয়েছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে।