২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন ঈশানা

প্রযোজক ও অভিনেতা মারুফ খান প্রেমের দায়ের করা মামলায় জামিন পেলেন মডেল ও অভিনেত্রী মৌনিতা খান ঈশানা।  পাঁচ হাজার টাকা মুচলেকায় মঙ্গলবার তার জামিন মঞ্জুর করেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 07:45 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

এ ব্যাপারে গ্লিটজকে ঈশানা বললেন,“ মঙ্গলবার সকালে আমি মহামান্য আদালতে গিয়ে স্বশরীরে উপস্থিত হয়েছি। তারপরে আদালত আমার জামিন মঞ্জুর করেছেন। এজন্য মহামান্য আদালতের নিকট আমি কৃতজ্ঞ। আর আমার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর ব্যাপারে আমার অভিবাভক ও আইনজীবীই সবকিছু তদারকি করছেন। আমি এখন পুরোদস্তুর শুটিং নিয়েই ব্যস্ত সময় পার করছি।”

এর আগে প্রযোজক ও অভিনেতা মারুফ খান প্রেমের নামে বাজে মন্তব্য করা এবং শিডিউল ফাঁসানোর অভিযোগ এনে ৩ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতে ঈশানার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলা দায়ের করা হয়। ২২ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য ঈশানার নামে সমন জারি করেন আদালত। কিন্তু র্নিধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে বিচারক আগামী ২৭ জুন গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন।

প্রেমের দাবী গত ৭ জানুয়ারি উত্তরার নীলাঞ্জনা শুটিংস্পটে তার অনুপস্থিতে ঈশানা তাকে গালাগালি করেছেন ও নিজস্ব ফেইসবুক পাতায় একটি মানহানিকর স্ট্যাটাস পোস্ট দিয়েছেন। এর ফলে সুনাম ক্ষুন্ন হওয়ার পাশাপাশি সামাজিক ও আর্থিকভাবে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবী করেন প্রেম। মানহানীর মামলা ছাড়াও ঈশানার বিরুদ্ধে গত ১ র্মাচ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ আইনের ৫৭ ধারায় আরো একটি মামলা করেছেন বলেও গ্লিটজকে নিশ্চিত করেছিলেন তিনি।

বতর্মানে ঈদকে সামনে রেখে এক ঘণ্টার কয়েকটি নাটকের কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন ঈশানা।

পুরনো খবর:

মামলা প্রসঙ্গে ঈশানা: যেখানে যা বলার বলবো