২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দিপিকার পুরস্কার পাওয়া উচিৎ ছিল'

‘পিকু’ সিনেমার জন্য চতুর্থবারের মতো সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলবেন অমিতাভ বচ্চন। অন্যদিকে কাঙ্গানা রানাওয়াত উদযাপন করবেন তার দ্বিতীয় সেরা অভিনেত্রীর খেতাব জয়। যদিও ‘পিকু’ নির্মাতা সুজিত সরকার মনে করেন দিপিকা পাড়ুকোনেরই সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া উচিৎ ছিল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 10:56 AM

Updated : 12 Apr 2022, 01:44 AM

স্পটবয়কে সুজিত বলেন, “আমার পরিচালনায় কাজ করেছে জন্য বলছি না। দিপিকার সবচেয়ে নিখুঁত অভিনয়ের কারণেই ‘পিকু’কে সবাই মনে রাখবে। জাতীয় সম্মাননার ক্ষেত্রে, তার পাওয়ার শক্ত কারণ ছিল, এতে তিনি আরো ভাল অভিনয় উপহার দিতে পারতেন।"

দিপিকা অভিনীত আরও একটি সিনেমা ‘বাজিরাও মাস্তানি’ জয় করেছে চারটি পুরস্কার।

এ বছর স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস, স্টারডাস্ট অ্যাওয়ার্ডস এমনকি ফিল্মফেয়ারসহ সব আসরেই সেরার স্বীকৃতি পেয়েছেন দিপিকা।

২০১৫ সালে দিপিকা অভিনীত ‘পিকু’, ‘তামাশা’ এবং ‘বাজিরাও মাস্তানি’ মুক্তি পায়। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি প্রতিটি সিনেমায় দিপিকার অভিনয় প্রশংসিত হয়।

পুরনো খবর:

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার: 'বাহুবালি', 'বাজরাঙ্গি ভাইজান’ জয়ী
মুক্তির আগেই সেরা 'শঙ্খচিল'