২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির আগেই সেরা 'শঙ্খচিল'

গৌতম ঘোষ পরিচালিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘শঙ্খচিল’ এখনও মুক্তির আলো না দেখলেও সেরার স্বীকৃতি ঠিকই জুটিয়ে নিয়েছে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা বাংলা ছবি নির্বাচিত হয়েছে প্রসেনজিৎ ও কুসুম শিকদার অভিনীত সিনেমাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 06:28 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

বাংলাদেশ থেকে সিনেমাটি প্রযোজনা করেছেন হাবিবুর রহমান খান ও ফরিদুর রেজা সাগর। ‘শঙ্খচিল’ - এর এই অর্জনে গ্লিটজকে হাবিবুর রহমান খান বললেন, “ভারতে যদি কোনো সিনেমার সেন্সর ডিসেম্বর মাসের মধ্যে হয়ে যায় তাহলে সেই সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য প্রতিযোগিতায় অংশ নিতে পারে। যদিও আমাদের দেশে নিয়ম হচ্ছে সিনেমা মুক্তির পরেই কেবল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য প্রতিযোগিতায় অংশ নেয়া যায়। গত বছরের ২২ ডিসেম্বর ‘শঙ্খচিল’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। তাই এই প্রতিযোগিতার জন্য কোয়ালিফাই করেছে।”

মুক্তির আগেই এ অর্জন নিয়ে হাবিবুর রহমান খান বললেন,“খুবই ভালো লাগছে..আসলে পুরস্কার পেলেই তো ভালো লাগেই। সিনেমাটি ভালো হয়েছে বিধায় পুরস্কার পেয়েছি।”

১৪ এপ্রিল বাঙালির বর্ষ বরণের উৎসবে দুই বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে সীমান্তবর্তী মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে নিমর্িত ‘শঙ্খচিল’ সিনেমাটি। সিনেমায় আরো অভিনয় করেছেন, অনুম রহমান খান সাঁঝবাতি, মামুনুর রশীদ, প্রবীর মিত্র, রোজী সেলিম, শাহেদ আলী, রিয়াজ মাহমুদ, প্রিয়াংশু চ্যাটার্জি, দীপঙ্কর দে,উষসি চক্রবর্তীসহ অনেকে।