২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'কি অ্যান্ড কা’: যে প্রশ্ন তোলার দরকার ছিল

বাইরে কর্মরত স্বামী আর ঘর সামলাতে ব্যস্ত স্ত্রী - ভারতীয় উপমহাদেশে বেশিরভাগ পরিবারের চিত্র এমনটাই। সেই চিত্রকে উল্টে দিয়েছেন নির্মাতা আর বালকি তার নতুন সিনেমা 'কি অ্যান্ড কা' তে। স্বামী-স্ত্রীর তথাকথিত ভূমিকা পাল্টে দেয়ার বিষয়টি দারুণ প্রশংসিত হয়েছে মুম্বাই সিনেপাড়ায়।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 06:18 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে নির্মাতা বালকি তার 'কি অ্যান্ড কা’ সিনেমায় তুলে ধরেছেন লিঙ্গ বৈষম্যের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে। উপমহাদেশে যেখানে পুরুষরা অর্থোপার্জন করবে, এমন ধারণা প্রতিষ্ঠিত, সেখানে এই সিনেমায় অভিনেত্রী কারিনা কাপুর খানকে দেখিয়েছেন একজন উচ্চাকাঙ্ক্ষী ক্যারিয়ারমুখী নারী হিসেবে আর তার স্বামীর চরিত্রে অভিনয় করা অর্জুন কাপুরকে দেখা যায় হাসি মুখে সংসার সামলাতে।

এই সাহসী গল্প বলার জন্য টুইটারে সিনেমাটি প্রশংসায় ভাসছে। অমিতাভ বচ্চন টুইট করেন, "'কি অ্যান্ড কা' দেখলাম... বন্ধ দরজার আড়ালে যে কথাগুলো বলা হয়, সেগুলো বলার সাহস বালকি দেখিয়েছে।"

এদিকে নির্মাতা কারান জোহার প্রশংসা করেছেন কারিনা-অর্জুন জুটির রসায়নের। আয়ুশমান খুরানা, অদিতি রাও হায়দারি এবং আথিয়া শেঠির মতো তারকারাও এই জুটির অভিনয়ের প্রশংসা করেছেন।

অভিনেতা ভারুন ধাওয়ান লেখেন, “'কি অ্যান্ড কা’ দেখলাম। চমৎকার চিন্তা এবং বালকি দারুণভাবে তুলে ধরেছেন। অর্জুন কাপুর এবং কারিনা নিখুঁত কি এবং কা।”

'কি অ্যান্ড কা' মুক্তি পাবে ১ এপ্রিল।