২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবে জাজ

মুক্তিযুদ্ধকে বিষয়বস্তু করে এবার চলচ্চিত্র র্নিমান করতে চলেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা অবলম্বনে নির্মিত হবে এই সিনেমাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 04:28 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

এ ব্যাপারে জাজ মাল্টিমিডিয়ার কনর্ধার আব্দুল আজিজ গ্লিটজকে বললেন, “আহমেদ ইমতিয়াজ বুলবুলের মুক্তিযুদ্ধের সময়ের একটি বাস্তব ঘটনায় উপর নির্মিত হবে এই সিনেমাটি। আমি মনে করি পুরো মুক্তিযুদ্ধ নিয়ে মাত্র তিন ঘণ্টায় কোনো সিনেমা র্নিমাণ  করা কখনোই সম্ভব নয়। আমরা কেবল মুক্তিযদ্ধকালীন একটা সময়..একটা কাল..একটা স্থান..একজন ব্যাক্তিকে তুলে ধরতেই পারি কেবল। মূলত সেই বিষয়টাই আমরা সিনেমায় তুলে ধরবো।”

ব্যাণিজ্যিক ধারার সিনেমা নিমণের  জন্য সুপরিচিত প্রতিষ্ঠানটি হঠাৎ কেন মুক্তিযুদ্ধকে বিষয়বস্তু হিসেবে বেছে নিল,  গ্লিটজের এমন প্রশ্নের উত্তরে আজিজ বললেন,“আমরা একেবারেই নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে সিনেমাটি র্নিমাণের সিদ্ধান্ত নিয়েছি। কোনো পুরস্কার প্রাপ্তির জন্য আমরা কখনোই কাজ করি না। ”

আরো বললেন.“ এটা অফট্র্যাক সিনেমা হবে না। তবে 'আগুনের পরশমনি' সিনেমাটি যেমন সবার ভাল লেগেছে, তেমনি আমাদের এই সিনেমাটি দেখে মানুষ হাসবে..কাঁদবে..ভাববে..আবেগপ্রবণ হবে... আপামর জনসাধারণের জন্য হবে এই সিনেমা।”

সিনেমার নাম এখনও ঠিক না হলেও চিত্রনাট্যের জন্য মেধাবী কাউকে খুঁজছে জাজ। সিনেমায় নায়িকা হিসেবে ফারিয়া কিংবা জলি থাকছেন কি না এমন প্রশ্নের উত্তরে আব্দুল আজিজ বললেন,“এখনো জানি না। এমন কোনো সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। সিনেমার গল্প পুরোদস্তর সাজানোর পরই অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের বিষয়টি নির্ধারণ করা হবে। তবে আমরা নতুন মুখের সন্ধানে যাবো। যদিও এরই মধ্যে আমরা নতুন একজন নায়ককে লক করেছি। সেই ছেলেটিও হতে পারে। আমরা নায়িকা হিসেবেও নতুন মুখ খোঁজ করছি।”