'এখন আর মায়ের কোনো কষ্ট নেই'
দীর্ঘদিনের কর্মক্ষেত্রে শেষবারের মতো এলেন দিতি। লাশবাহী গাড়িতে চেপে এসে শেষ দেখা দিয়ে গেলেন সহকর্মী আর শুভানুধ্যায়ীদের। দিতির চলে যাওয়াটা অনেকেই মেনে নিতে পারছেন না এখনো। তবে দিতির মেয়ে লামিয়া বললেন, অবশেষে তার মায়ের সব কষ্টের অবসান হয়েছে।
বিএফডিসি প্রাঙ্গনে যখন মায়ের জানাজার প্রস্তুতি চলছে তখন লামিয়া গ্লিটজকে বললেন,“ গেল সাত-আট মাস ধরে অসুখের কারনে আমার মা অনেক কষ্ট করেছে। এখন তো তার সেই কষ্টটা আর নেই। তার আত্নার শান্তির জন্য আপনারা সকলেই দোয়া করবেন। তিনি তার কাজ অনেক বেশি ভালোবাসতো। তার জীবনের অনেক বড় একটি সময় তিনি বিএফডিসিতে তার সহকর্মীদের সাথে কাজ করে পার করেছেন। সব সময় তার ইচ্ছে ছিলো শেষবারের মতো তিনি এখানেই আসুক এটা আমরা জানি। আপনারা সবাই দোয়া করবেন।”
আর দিতির ছেলে দীপ্ত বললেন,“ গতকাল (২০ মাচর্) বিকেলে হঠাৎ করে তিনি চলে গেছেন। এরপরে যাই হচ্ছে সব কিছু সুন্দরভাবেই হচ্ছে। তিনি কোনো কষ্ট পাননি। কিছুক্ষণ পর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সোনারগাঁওয়ে বাদ জোহর জানাজা শেষে তাকে সেখানেই কবর দেয়া হবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।”
দিতির কথা বলতে গিয়ে র্নিমাতা ও অভিনেতা রুবেল বললেন,“ আজকে বলার মতো কোনো ভাষা আমার কাছে আছে কি না আমার জানা নেই। আমি যখনই শুনেছি দিতি আমাদের মাঝে আর নেই, চিরতরে চলে গিয়েছে তখনই আমি অনেক মর্মাহত হয়েছি। আমি যে কতটুকু মর্মাহত হয়েছি তা বোঝাতে পারবো না। একজন শিল্পী ও সহপাঠী হিসেবে দিতি আমার অনেক ভালো একজন বন্ধু ছিলো। একজন নায়িকা হওয়ার জন্য যে গুণাবলীর দরকার আমার জানা মতে দিতির মধ্যে সবগুলো গুণ বিদ্যমান ছিল। তবে আমি এই মুহূতর্ে শুধু এতটুকুই বলতে চাই আল্লাহ তাকে বেহেশত নসীব করুক।”
দিতির অনেক সিনেমার সহশিল্পী চম্পা বললেন,“ স্মৃতি তো অনেক ছিল কিন্তু এই মুহূর্তে তো বলার মতো অবস্থায় নেই। দিতি খুব হাসি মুখের একজন মেয়ে ছিল। খুব বন্ধুপরায়ন মেয়ে ছিলো। সব সময় আমার সাথে নয়, সবার সাথেই হেসে কথা বলতো। এরকম গুণী অভিনেত্রী এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে এটা খুবই দুঃখজনক, কষ্টের ও অনেক বেদনার। আমি দিতির আত্নার শান্তি কামনা করছি।”
