অ্যানিমেশন, তবে বাচ্চাদের সিনেমা নয়!
কদিন আগেই মুক্তি পেয়েছে চলচ্চিত্রের ইতিহাসে প্রথম আর রেটেড সুপারহিরো সিনেমা। 'ডেডপুল' দেখতে ১৭ বছরের কম বয়সী দর্শকদের প্রেক্ষাগৃহে ঢুকতে হয়েছে অভিভাবক নিয়ে। এমনটাই করতে হবে নতুন অ্যানিমেটেড মুভি 'সসেজ পাটির্'র বেলায়ও। প্রথমবারের মতো নিমর্াণ করা হয়েছে একটি অ্যানিমেটেড সিনেমা যা সব বয়সী দর্শকের জন্য উপযুক্ত নয়।
‘সসেজ পার্টি’র ২ মিনিট ১৬ সেকেন্ডের ট্রেইলারের শুরুটা অন্য যে কোনো অ্যানিমেটেড ফিল্মের মতোই। দেখা যায়, একটি সুপারমার্কেটে সাজানো সারি সারি খাবার অপেক্ষা করছে কখন কোনো ক্রেতা তাদের ঝুড়িতে তুলে নেবেন। ক্রেতার বাড়িতে যাওয়াকেই নিজেদের নিয়তি মনে করা এই খাদ্য পণ্যগুলো জানেনা, তাদের জন্য অপেক্ষা করছে এক নির্মম পরিণতি। তাদের কেটে, ছিলে, সেদ্ধ করে, ভেজে খাওয়া হবে। আর এই সত্য জানার পর এক সসেজ ছুটে চলে দোকানের বাকি খাবারগুলোকে সতর্ক করতে। তার এই রোমাঞ্চকর যাত্রা নিয়েই এগোয় সিনেমার কাহিনি।
সিনেমার ট্রেইলারেই চোখে পড়ে সহিংসতা ও অকথ্য গালির সমাহার। মানুষের খাদ্য গ্রহণের ব্যাপারটি বেশ নৃশংসভাবে দেখানো হয়েছে। সেথ রোগেন ও ইভান গোল্ডবাগর্ রচিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন সেথ রোগেন, জোনাহ হিল, বিল হেডার, মাইকেল কেরা, পল রাডসহ অনেকে। অগাস্ট মাসে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
