২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারত ভেঙে ভাগ করো, তার বেলা?'

দেশভাগের পর পেরিয়েছে অনেক বছর। সীমান্তবর্তী মানুষগুলো আজও বয়ে বেড়াচ্ছে সেই ক্ষত। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা আবার নির্মাণ করলেন যৌথ প্রযোজনার সিনেমা। ট্রেইলারই বলে দিচ্ছে নির্মাতা তার দর্শকের অস্তিত্বের মূলে আঘাত করতে চেয়েছেন এই সিনেমার মাধ্যমে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 06:25 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

পুরনো খবর:

‘শঙ্খচিল’ উড়তে প্রস্তুত

প্রায় সাড়ে তিন মিনিটের ট্রেইলারের শুরুতেই শোনা যায় এক কিশোরী মেয়ের সরল প্রশ্ন, "তাহলে বাবা, সুন্দরবনের বাঘ আর পানির কামড়দেবেরা কি হয়? কারা আমাদের আর কারাই বা ওদের?"

দর্শকের মনোযোগ তখন থেকেই আটকে যায় ট্রেইলারটিতে।

‘শঙ্খচিল'- এ তুলে ধরা হয়েছে ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষের কথা, কখনও বিজিবি কখনও বিএসএফের গুলিতে প্রতিনিয়ত যাদের রক্ত ঝরে, সীমান্তের কাঁটাতারের বেড়া যাদের চিড়ে দেয়।

ট্রেইলারে চোখে পড়ে বাবা, মা আর তাদের কিশোরী মেয়ের পরিবার। মুসলমান এই পরিবারটিকে আত্মপরিচয় গোপন করে দেশ ছাড়তে হয়। কিন্তু কেন? সে প্রশ্নের জবাব মেলেনি। তবে ধমর্ীয় হানাহানি, রাজনৈতিক ছক কষাকষি আর বাস্তুহারা হওয়ার যন্ত্রণা মূতর্ হয়ে উঠেছে।    

সিনেমায় এক স্কুল শিক্ষক বাবার  ভূমিকায় অভিনয় করেছেন টালিগঞ্জের নায়ক প্রসেনজিত চ্যাটার্জি এবং তার স্ত্রীর চরিত্রটি পর্দায় রূপ দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী কুসুম সিকদার আর তাদের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নবাগতা শিশুশিল্পী অনুম রহমান। সিনেমায় আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, প্রবীর মিত্র, রোজী সেলিম, রিয়াজ মাহমুদ জুয়েল, শাকিল আহমেদ, শাহেদ আলী, দীপঙ্কর দে, অরিন্দম শীল, ঊষসী চক্রবর্তী, প্রিয়াংশু চ্যাটাজর্ি প্রমূখ।

‘শঙ্খচিল’ যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম এবং ভারতের এনআইডিয়াস ক্রিয়েশন্স অ্যান্ড প্রোডাকশন্স। সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৪ এপ্রিল।