'এ বছর আসছে ১০টি যৌথ প্রযোজনার সিনেমা'
‘রোমিও ভার্সেস জুলিয়েট’ সিনেমার মাধ্যমে ভারতীয় প্রযোজক অশোক ধানুকা ঢাকাই সিনেমায় লগ্নি করা শুরু করেন। এরপর থেকে এসকে মুভিজের নাম বার বার জুড়েছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে। সম্প্রতি গ্লিটজের নানা প্রশ্নের উত্তর দিলেন এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা।
গ্লিটজ: বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নিমর্াণে আগ্রহী হয়ে উঠলেন কেন?
অশোক ধানুকা: বাংলাদেশের মানুষ মোস্তফা সরয়ার ফারুকীকে চেনে। কিন্তু পশ্চিমবঙ্গে তো তার কোনো পরিচিত নেই। সেখানে তিনি সম্পূণর্ নতুন। তারপরও আমি তাকে দিয়ে পুরোদস্তুর ধ্রুপদী সিনেমা ‘ডুব’ র্নিমান করছি ।কারন আমি কেবল এটাই চাই যেনো এখানকার শিল্পীদের ওখানকার মানুষরা চিনতে পারে। আর ওখানকার শিল্পীদের যেনো এখনকার মানুষরা চিনতে পারে।যদি সাংস্কৃতির আদান প্রদান হয় তাহলে সবাই সবাইকে চিনবে এবং ভালোবাসবে। এটাই আমার একমাত্র উদ্দেশ্য। এছাড়া আমার আর অন্য কোন উদ্দেশ্যে নেই।
গ্লিটজ: যৌথ প্রযোজনার সিনেমার ক্ষেত্রে টালিগঞ্জের শিল্পীদের নিয়ে বাংলাদেশি গণমাধ্্যমে যথেষ্ট প্রচার চালানো হয়, কিন্তু ঢাকাই সিনেমার শিল্পীরা তেমনভাবে পশ্চিমবঙ্গের গণমাধ্্যমে প্রচার পাচ্ছেন না। কেন?
অশোক ধানুকা: আসলে আমাদের দিক থেকে এখনো এই বিষয়ে তেমন উদ্দ্যোগ নেয়া হয়নি। যদি আমরা যথাযথ উদ্দ্যোগ গ্রহণ করি তাহলে ঠিকই হবে।তবে বাংলাদেশে যেভাবে কর্পোরেট প্রচারণা চালানো হয় আমাদের ওখানে এর কিছুটা অভাব রয়েছে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমার যথেষ্ট প্রচারণা আপনারা গণমাধ্যমে দেখতে পাবেন।
গ্লিটজ: ‘শিকারী’ ‘বাদশা’ ও ‘ডুব’ এই তিনটি সিনেমার মধ্যে প্রচারণার ক্ষেত্রে ‘ডুব’ সিনেমাকে কি একটু বেশি প্রাধান্য দিচ্ছে এসকে মুভিজ?
অশোক ধানুকা: আসলে আমাদের ওখানে বাণিজ্যিক সিনেমাকে তেমন বেশি গুরুত্ব দেয়া হয় না। প্যারালাল সিনেমাগুলোকেই বেশি গুরুত্ব দেয়া হয়।
গ্লিটজ: যৌথ প্রযোজনার ক্ষেত্রে শুটিং লোকেশন ও শিল্পী নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে প্রত্যেকবারই কেন এসকে মুভিজের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে?
অশোক ধানুকা: আসলে সত্যি বলতে কি সিনেমার ক্ষেত্রে অর্ধেক শুটিং ওখানে, অর্ধেক শুটিং এখানে এটা কোনোভাবেই সম্ভব নয়। একেবারে ফিতে মেপে সিনেমার ক্ষেত্রে কোনো কাজ করা যায় না। হয়তো আমরা কোনো সিনেমার পঁচাত্তর শতাংশের দৃশ্য ধারণ এখানে করলাম আর বাকি অংশটুকু ওখানে করলাম। কিন্তু সিনেমাটি সম্পাদনার টেবিলে যাওয়ার পরে দেখা গেলো আমাকে এখানে ধারণকৃত দৃশ্যের চল্লিশ শতাংশ ফেলে দিতে হলো। এরকম সম্ভাবনা তো থেকেই যায়।
গ্লিটজ: ভারতে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের ক্ষেত্রে শিল্পী র্নিবাচন ও দৃশ্য ধারণের বেলায় কোনো নির্দিষ্ট কি বিধান রয়েছে?
অশোক ধানুকা: আমাদের ভারতে সিনেমা নির্মাণের ক্ষেত্রে এমন ধরনের কোনো নিয়ম নেই যে, সিনেমার পঞ্চাশ শতাংশ ওখানেই শুটিং করতে হবে কিংবা পঞ্চাশ শতাংশ এখান থেকে শিল্পী নিতে হবে। বরং যেখান থেকে খুশি সেখান থেকে শিল্পী নেয়া যায়। আমাদের যৌথ প্রযোজনার ‘নিয়তি’ সিনেমার নায়ক নায়িকা উভয়ই বাংলাদেশের। এখন এই সিনেমায় বাংলাদেশের শিল্পী বেশি কিংবা ভারতের শিল্পী কম এমন অজুহাতে এই সিনেমার মুক্তি আটকে যাবে না। আসলে বিশ্বের যে কোনো জায়গা থেকে শিল্পী নেয়ার ক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই। বাংলাদেশ কিংবা ভারত থেকেই আমাকে শিল্পী নিতে হবে এমন কোনো বিধানও নেই।
গ্লিটজ: কেবল বাংলা ভাষাতেই চলচ্চিত্র নির্মাণ করবেন?
অশোক ধানুকা: আমি মাড়োয়ারী হলেও আমার জন্ম পশ্চিমবঙ্গে। তবে আমি রাজস্থানের।। একজন অবাঙালি হয়েও বাংলাকে আমি যথেষ্ট ভালোবাসি। আমি বাংলা ছাড়া আর কিছুই বুঝি না। তাই আমি বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় সিনেমা নির্মাণ করবো না।
গ্লিটজ: টালিগঞ্জের বেশিরভাগ বাণিজ্যিক সিনেমা দক্ষিণ ভারতীয় সিনেমার হুবহু নকল বলে অভিযোগ উঠেছে বহুবার। বাজার সংকুচিত হচ্ছে বলেই কি টালিগঞ্জের প্রযোজক হিসেবে আপনি বাংলাদেশের বাজারকে ধরার জন্্য যৌথ প্রযোজনার দিকে ঝুঁকেছেন?
অশোক ধানুকা: আসলে বিষয়টা এমন নয়। হলিউড, বলিউড কিংবা টালিউড যে কোনো সিনেমা শিল্পেই প্রতি দশ বছরে একটা পরিবর্তনের হাওয়া লাগে। টানা দশ বছর এক ধরনের সিনেমা চলে। তারপর সেই ধারার সিনেমা থেকে মানুষ অন্য কিছু দেখতে চায়। মানুষ সব সময় নতুনত্ব চায়। সব সময় যে গল্পের সিনেমা দেখছে তার মধ্যে কিছু পরিবর্তন হলে তা দেখতে ভালো লাগবে। এখানে আর অন্য কোনো কারণ নেই। নকল গল্পের সিনেমা বলে কিছু হয় না। আমরা যদি কোনো গল্প থেকে গ্রহণ করি তাহলেও কিন্তু আমরা হুবহু দৃশ্যায়ন করি না বরং ঐটাকে বাঙালি ধাঁচে ফেলেই নির্মাণ করি। আসলে নকল বলে কিছু নেই, স্টোরি অ্যাডাপ্টেশন হয়। আর আমিতো আগেই বলেছি আমি বাংলা ছাড়া আর কিছুই বুঝি না।
গ্লিটজ: জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে এসকে মুভিজের প্রজেক্টগুলো নিয়ে জানতে চাই?
অশোক ধানুকা: এই বছর জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে আমরা ১০টি যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ করবো। যার মধ্যে ‘ডুব’,‘শিকারী’ ‘বাদশা’ এই তিনটি সিনেমার নাম ইতোমধ্যেই আপনারা সবাই জেনে গেছেন। ‘বাদশা’ সিনেমার গানের শুটিং ৩ মাচর্ থেকে ঢাকায় শুরু হয়ে গেছে। ভারতে এই মাসের ১৫ তারিখ থেকে শুরু হবে ‘শিকারী’ সিনেমার কাজ। আর ‘ডুব’ সিনেমার শুটিং এই মাসের ২১ তারিখে শুরু হবে। আর বাকি সাতটি যৌথ প্রযোজনার প্রজেক্টের কাজ আগামীতে শুরু হবে।
