২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সোহমের নায়িকা তিশা 

প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের নায়ক সোহমের বিপরীত অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘তোর নামে লিখেছি হৃদয়’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন তিশা-সোহম। শুধু তাই নয় ‘তোর নামে লিখেছি হৃদয়’ সিনেমার গল্প লিখেছেন খোদ তিশা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 06:24 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

ঢাকার এসএস মাল্টিমিডিয়া ও কলকাতার নায়াগ্রা এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশ থেকে অনন্য মামুন ও ভারত থেকে ভুবন চট্টোপাধ্যায়। সিনেমায় আরো অভিনয় করছেন বাংলাদেশ থেকে মিশা সওদাগর, সুচরিতা, ডন এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায় ও সুপ্রিয়সহ আরো অনেকে। সিনেমার গানগুলো তৈরি করছেন হাবিব ওয়াহিদ, নাভেদ পারভেজ, আকাশ।

২০০৯ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘র্থাড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন নুসরাত ইমরোজ তিশা। এরপরে ২০১০ সালে তারেক মাসুদের ‘রানওয়ে’ ও ২০১২ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়ান। শামিম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ এবং অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ সিনেমার মাধ্যমে শাকিব খান ও আরেফিন শুভর মতো জনপ্রিয় নায়কের বিপরীতে বাণিজ্যিক সিনেমাতেও অভিনয় করেছেন। এছাড়াও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমাতেও অভিনয় করার কথা রয়েছে তিশার।

সব কিছু ঠিকমত চললে ২ জুন থেকে ঢাকায় শুরু হবে ‘তোর নামে লিখেছি হৃদয়’ সিনেমার দৃশ্য ধারণের কাজ।