বাংলাদেশ ও দুই বাংলার জয় হোক: শ্রাবন্তী
বাংলাদেশে প্রথমবারের মতো পা রেখেই টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বললেন, বাংলাদেশে কাজ করতে ভীষণ আগ্রহী তিনি।
বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারী’তে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শ্রাবন্তী। সিনেমার মহরত অনুষ্ঠানে তিনি বললেন,“বাংলাদেশের সাথে কাজ করার আমার ভীষন ইচ্ছে ছিলো। বাংলাদেশ ও দুই বাংলার জয় হোক আমি আগেও এটা বলেছি। আমি দুই বাংলার সাথে আরো কাজ করতে চাই। এটাই আমার ইচ্ছে।”
আরো জানালেন ঢাকাই সিনেমার নায়কদের মধ্যে কেবল দুজনকে তিনি চেনেন।
