'যৌথ প্রযোজনাই একমাত্র টেকসই পদ্ধতি'
প্রথমবারের মতো যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দুটি ভাষায় নির্মিতব্য সিনেমাটির বাংলায় নাম দেয়া হয়েছে ‘ডুব’ এবং ইংরেজিতে ‘নো বেড অফ রোজেস’। গত কয়েক বছরে যৌথ প্রযোজনার চলচ্চিত্রের সংখ্যা যেমন বেড়েছে তেমনি এ ইস্যু নিয়ে বিতর্কও বেড়েছে। সম্প্রতি আরেক যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’র মহরতে এ বিষয়ে নিজের অভিমত জানালেন 'ব্যাচেলর' নির্মাতা।
সব কিছু ঠিকঠাক মতো চললে এই মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে ‘ডুব’ সিনেমার শুটিং। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ ছাড়াও ‘ডুব’ সিনেমার সহ প্রযোজক হিসেবে থাকছেন ইরফান খানের প্রতিষ্ঠান আইকে। সিনেমাতে ইরফানের সঙ্গে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও যৌথ প্রযোজনার এ সিনেমায় অভিনয় করবেন ‘রঞ্জনা আমি আর আসবো না’ খ্যাত অভিনেত্রী পার্ণো মিত্র, বাংলাদেশের রোকেয়া প্রাচী ও নাদের চৌধুরীসহ অনেকে। সিনেমাটির দৃশ্য ধারণের কাজ করা হবে পূবাইল, রাঙ্গামটি, সিলেট শহর ছাড়াও ঢাকার বিভিন্ন লোকেশন যেমন গুলশান ও পুরান ঢাকায়।
