বিদায় নিচ্ছে 'নাগিন'
পর্দা থেকে বিদায় নিচ্ছে 'নাগিন'। ভারতীয় বেসরকারি চ্যানেল কালার্সে প্রচারিত জনপ্রিয় সিরিয়াল 'নাগিন'-এর প্রথম পর্বের অন্ত ঘটতে চলেছে।
ভারতীয় ওয়েবসাইট স্পটবয় বলছে, এ বছরের মে মাসে প্রচারিত হবে এ সিরিজের প্রথম সিজনের শেষ পর্ব। ২০১৭ সালে আসছে লোককাহিনিভিত্তিক সিরিজটির পরবর্তী সিজন।
সিরিজের প্রধান দুই চরিত্র শিভানিয়া এবং সিশার চরিত্রে রূপদানকারী মৌনি রায় এবং আদা খান থাকছেন ‘নাগিন’এর পরবর্তী সিজন। তাদের জনপ্রিয়তার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা একতা কাপুর।
এর আগে ধারনা করা হয়েছিলো, মৌনি হয়তো মৃত্যুবরণ করবেন এই সিজনে। কিন্তু আপাতত তা নিয়ে তেমন একটা ভয় নেই। আবার একতা কাপুরের অন্যান্য সিরিয়ালে যেমন হয়ে থাকে তেমনটাও হতে পারে এখানে। অর্থাৎ যদি মারাও যায় এই চরিত্রটি, হয়তো আবার ফিরে আসবে 'নাগিন'।
২০১৫ সালের ১ নভেম্বর থেকে শুরু হয়ে এরই মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে সিরিয়ালটি। বরাবরই টিআরপি রেটিং-এ তালিকার শীর্ষে অবস্থান করছে ‘নাগিন’।
