এখানে থাকতে চাই: শাকিব খান
অবশেষে যৌথ প্রযোজনার সিনেমায় নাম লেখালেন শাকিব খান। টালিগঞ্জের মিষ্টি মেয়ে শ্রাবন্তীকে পাশে নিয়ে দুই বাংলার দর্শকের মন জয়ের অভিযানে নামবেন খুব শিগগিরই। তবে শাকিব সাফ জানিয়ে দিলেন, টালিগঞ্জের টিকিট চান না তিনি।
সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারা হোটলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারী'র মহরত। অনুষ্ঠানে অংশ নিতে সেদিন সকালে কলকাতা থেকে ঢাকায় আসেন শ্রাবন্তী। বাংলাদেশি সিনেমায় এবারই প্রথম কাজ করতে চলেছেন এই নায়িকা।
