আইটেম গার্ল থেকে নায়িকা: বিপাশার 'গুন্ডামি'
নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকাই সিনেমায় পা রাখলেও শাহীন সুমনের ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে আইটেম র্গাল হিসেবেই অভিষিক্ত হন বিপাশা কবির। এরপরের কথা সবারই জানা। ঢাকাই সিনেমার আইটেম গান মানেই বিপাশা কবির। অবশেষে নায়িকা হিসেবে দর্শকরা পর্দায় দেখার সুযোগ পাবেন বিপাশাকে। ১১ মার্চ মুক্তি পাচ্ছে নায়িকা হিসেবে বিপাশার প্রথম ছবি 'গুন্ডামি'।
এ প্রসঙ্গে গ্লিটজকে তিনি বললেন,“ অবশেষে আমার স্বপ্ন পূরন হতে যাচ্ছে। সিনেমাতে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার চেষ্টা করেছি। এখন সবটুকু র্নিভর করছে আল্লাহর হাতে। আর দশর্কদের কাছ থেকে প্রত্যাশা পূরনের জায়গাটা সর্ম্পূন র্নিভর করছে দশর্কের উপর। কারণ আমি আইটেম গালর্ের জায়গা থেকে নায়িকা হিসেবে আর্বিভূত হচ্ছি। এক্ষেত্রে তারা যদি আমাকে নায়িকা হিসেবে গ্রহণ করে নেয় তাহলে তো আমি মনে করবো আমি স্বার্থক।”
পাশ্বর্-চরিত্রের এক অভিনেত্রীর নায়িকা হয়ে ওঠার গল্প বলে ‘গুন্ডামি। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিপাশা। তার বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়াজ।
সিনেমার প্রচার আর সিনেমা নিয়ে প্রত্যাশার ব্যাপারে বিপাশা বলেন, “আমি সব সময় খুব পজিটিভ মাইন্ডের মানুষ। এখনো পর্যন্ত আমার সিনেমা নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হইনি। সব কিছুই খুব ভালো চলছে। আর চলচ্চিত্রের মন্দার সময়ে এই সিনেমাটার ফলে হয়তো অনেকেই কিছুটা আশার আলো দেখতে পারবে। এছাড়াও সিনেমা হল মালিকদের অনেকেই ‘গুন্ডামি’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। এই সিনেমার মাধ্যমে আমিও ভালো কিছু প্রাপ্তির প্রত্যাশা করছি।”
নায়িকা হিসেবে নিয়মিত পর্দায় আবির্ভূত ছক ইতোমধ্যে কষে ফেলেছেন বিপাশা। জানালেন,“ সাহেদ চৌধুরীর ‘আড়াল’, সায়মন তারিকের ‘ক্রাইম রোড’ ও সোহেল বাবুর ‘বাজে ছেলে দ্য লোফার’ সিনেমাগুলোতে ইতমধ্যে আমি অভিনয় করেছি। প্রথম থেকেই দশর্করা আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে এবং আমার ভালো কাজের জন্য তারা আমাকে সব সময় গ্রহণ করেছে। ‘গুন্ডামি’ সিনেমার পর আগামীতেও তারা আমার ভালো কাজগুলোর সঙ্গী হবেন বলে আমার বিশ্বাস।”
