'মৃত্যুপুরী'তে শুভ-প্রসুন আর অ্যাকশনের চমক
শ্বাসরুদ্ধকর অ্যাকশন নিয়ে আবারও হাজির আরেফিন শুভ। এবার তার সঙ্গী হয়েছেন প্রসূন আজাদ। নির্মাতা জায়েদ রেজওয়ান তার প্রথম সিনেমাতেই রেখেছেন দুর্দান্ত কিছু চমক। মৃত্যুপুরীর টিজার ট্রেইলার বলছে, ভালো কিছুর দেখা মিলতেও পারে।
২০১৪ সালেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। ভিসা সংক্রান্ত জটিলতায় আটকে যায় কাজ। এক বছর দেরি করে তাই ২০১৫ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় সিনেমাটির শুটিং শুরু হয়।
প্রায় দু মিনিটের ট্রেইলারটিতে সিনেমার কাহিনির আভাস পাওয়া যায় না। তবে চোখে পড়ে কেন্দ্রীয় চরিত্রগুলোর ঝলক। তবে আরেফিন শুভর মারকুটে উপস্থিতির জানান দেয়া হয় ভালোভাবেই। সেই সঙ্গে প্রসূন আজাদের আবেদনটাও ফুটে উঠেছে।
বাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে জায়েদ রেজওয়ানের 'মৃত্যুপুরী'। সিনেমাটি মুক্তির তারিখ অবশ্য এখনও নির্ধারিত হয় নি।
