২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'এটাই কি বাগদান!'

কদিন ধরেই গণমাধ্যমে ঘুরছে পরীমনির বাগদানের খবর। ভালোবাসা দিবসে ফেইসবুকে প্রকাশিত একটি ছবি এই গুঞ্জনের জন্ম দেয়। কেউ বলছিলেন কেবলই গুঞ্জন এটি, আবার কেউ বলছিলেন পরীমনি এখন বাগদত্তা। আসল ঘটনা কি তা গ্লিটজকে স্পষ্ট করলেন খোদ পরীমনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 05:34 PM

Updated : 11 Oct 2022, 07:53 PM

জানালেন, “ সত্যি বলতে এবারের ভালোবাসা দিবসে আমার বয়ফ্রেন্ডকে কি উপহার দেয়া যায় তা নিয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি চাইছিলাম তাকে এমন কিছু উপহার দিতে যা সব সময় তার সাথে থাকবে। আর প্রতিটি মহূর্তে আমার কথা মনে করাবে। হঠা মাথায় এলো ছেলেরা অলংঙ্কারের মধ্যে আংটিই বেশি পছন্দ করে। তাই তাকে সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য আমি একটি আংটি কিনে ফেললাম। কিন্তু অনেক ফুল, চকলেট ও আমার জন্য আংটি নিয়ে ভালোবাসা দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে আমার সামনে হাজির হয়ে উল্টো আমার বয়ফ্রেন্ডই আমাকে সারপ্রাইজ দিলো। তখন আমি তাকে গিফটটা দিলাম। তিনি আমাকে তার গিফট দিলন। সেই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার  মতো নয়। এটাই কি বাগদান! তখন আমি তা মোটেও বুঝিনি। কিন্তু যখন আমি বুঝতে পেরেছি যে, ওটাই বাগদান ছিলো তখন থেকেই আমার খুব ভালো লাগছে।”

তাহলে বিয়ের পিঁড়িতে বসছেন কবে - এমন প্রশ্নের উত্তরে পরীমনি বললেন, “বিয়ে আসলে অনেক বড় ব্যাপার। আমি এখন আমার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছি। আমার হাতে এতই কাজ যে আর অন্য কিছু ভাবার কোনো সময়ই নেই। এখন শুধু আমার হাতে থাকা সিনেমার কাজগুলো মন দিয়ে ভালো মতো শেষ করতে চাই। তাই এখুনি আপনাদের বিয়ের দাওয়াত দিতে পারছিনা।”

বর্তমানে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরীমনি। এই সিনেমা সম্পর্কে গ্লিটজকে বললেন,“ সিনেমায় আমি শুভ্রা চরিত্রে অভিনয় করছি। যে চরিত্রটি দেখলে দর্শকের মনে হবে আরে এতো আমার পাশের বাড়ির মিষ্টি মেয়েটি। আবার কারো মনে হবে এতো আমারই গল্প, এটাতো আমি। এর বেশি সিনেমার গল্প সম্পর্কে একদমই বলা যাবে না। পরিচালকের নিষেধ আছে। আমরা চাই সিনেমার গল্পটা দর্শকের জন্য তোলা থাক।”

এছাড়াও পরীমনি মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’, দেবাশীষ বিশ্বাসের ‘মন জ্বলে’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সম্প্রতি তিনি ‘স্বপ্নজাল’ সিনেমার সময় দূর্ঘটনার কবলে পড়লে তাকে ঢাকায় আনা হয়। এখন তিনি অনেকটাই সুস্থ।