২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আসছেন ইরফান খান

বাংলাদেশে আসছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ইরফান খান। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবারের মতো ঢাকায় আসছেন এই আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন তারকা। অন্তত ৩ সপ্তাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুটিং করবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 06:19 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

এ ব্যাপারে জাজ মাল্টিমিডিয়ার কণর্ধার আব্দুল আজিজ গ্লিটজকে বললেন,“আগামী ২০ র্মাচ ঢাকায় আসছেন ইরফান খান । ‘ডুব’ সিনেমার শুটিংয়ের জন্য তিনি ২০ দিন বাংলাদেশে থাকবেন। গল্পর্নিভর এই সিনেমার শুটিং পূবাইল, রাঙ্গামটি, সিলেট শহর ছাড়াও ঢাকার বিভিন্ন লোকেশন যেমন গুলশান, পুরান ঢাকায় করা হবে।”

দুটি ভাষায় র্নিমিত হবে মোস্তফা সরয়ার ফারুকীর এই সিনেমাটি। বাংলায় এর নাম দেয়া হয়েছে ‘ডুব’ এবং ইংরেজিতে ‘নো বেড অফ রোজেস’। সিনেমায় ইরফানের সঙ্গে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও যৌ‍থ প্রযোজনার এ সিনেমায় অভিনয় করবেন ‘রঞ্জনা আমি আর আসবো না’ খ্যাত অভিনেত্রী পার্ণো মিত্র, বাংলাদেশের রোকেয়া প্রাচী ও নাদের চৌধুরীসহ অনেকে।

১৯৮৮ সালে মিরা নায়ারের ‘সালাম বোম্বে’ সিনেমায় একজন পত্র লেখকের চরিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালী পর্দায় অভিষিক্ত হন ইরফান খান। এরপর থেকে প্রতিটি সিনেমায় নিজের অভিনীত চরিত্রে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ২০০৮ সালে ড্যানি বয়েলের অস্কারজয়ী সিনেমা ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয়ের মাধ্যমে সবার নজর কাড়েন। ২০১২ সালে তিগমাংশু ধুলিয়ার ‘পান সিং তোমার’ সিনেমায় নাম চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঘরে তোলেন। গত কয়েক বছরে ‘দ্য আমেইজিং স্পাইডার-ম্যান’ (২০১২), ‘লাইফ অফ পাই (২০১২), ‘জুরাসিক ওয়ার্ল্ড’ (২০১৫) -এর মতো সিনেমায় অভিনয় করে হলিউডে নিজের আসন পোক্ত করেছেন। গত বছর মুক্তি পাওয়া ‘পিকু' ও 'তালভার' সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনার এই সিনেমায় সহ প্রযোজক হিসেবেও থাকছে থাকছেন ইরফান খানের প্রতিষ্ঠান আইকে।