২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিওর আর যে স্বপ্ন পূরণের অপেক্ষায় কেইট

আরাধ্য অস্কার হাতে এসেছে, এখন সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেবার সময় এসেছে লিওনার্দো ডি ক্যাপ্রিও - এমনটাই মনে করেন তার 'টাইটানিক' সহশিল্পী ও দীর্ঘদিনের বন্ধু কেইট উইন্সলেট। ক্যাপ্রিওর অস্কার জয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়া কেইট এবার চান, লিও সংসারী হোক।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 01:07 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

এক সূত্র বলছে, "কেইট এবার লিওর আরো একটি স্বপ্ন পূরণ হওয়া দেখতে চান -  সেটা হলো বিয়ে করা এবং পরিবার জীবন শুরু করা। সন্দেহাতীতভাবেই লিও একজন অসাধারণ বাবা হবেন, এমনটাই ধারণা করেন তিনি।"

পরিবার শুরু করার স্বপ্নটা অবশ্য লিও এখন পর্যন্ত দেখছেন কিনা তা বলা কষ্টকর। এখন পর্যন্ত অজস্র নারীর সাথে প্রেমের সম্পর্কে বাঁধা পড়েছেন, কিন্তু স্থায়ী হয় নি একটিও। বরং মানবতা এবং পরিবেশ বিষয়ক কাজ কর্ম নিয়েই নিজের অবসর সময়টা এখন বেশি কাটান ৪১ বছর বয়সী ক্যাপ্রিও।

এদিকে এরই মধ্যে তিনবার বিয়ের পর তিন সন্তানের মা কেইট বার বারই ক্যাপ্রিও কে বলে এসেছেন, "একবার বাবা হবার অভিজ্ঞতাটি পেলে ক্যাপ্রিও সবচেয়ে অসাধারণ এই চরিত্রটির প্রেমে পড়ে যাবেন! কেইট তার সাথে কিছুটা রসিকতাও করেছেন, কিন্তু সেটাও রসিকতার ঢঙ্গে নয়- তিনি ক্যাপ্রিও'র ভবিষ্যত সকল প্রেমিকার সাথেই দেখা করতে চান তারা ক্যাপ্রিও'র স্ত্রী হবার যোগ্য কিনা সেটা পরীক্ষা করার জন্য।

'দ্য রেভনেন্ট' এর জন্য ক্যারিয়ারের একমাত্র অস্কার জেতা ক্যাপ্রিওকে  এখন হয়তো  হলিউডের সবচেয়ে সুযোগ্য পাত্রই বলা চলে। এর আগে হলিউড তারকা জর্জ ক্লুনিও দীর্ঘদিন ব্যাচেলর জীবন কাটিয়েছেন, কিন্তু বিয়ের দায়িত্বটা শেষ পর্যন্ত আর অবহেলা করেন নি। ক্যাপ্রিও তার সকল ঝঞ্জাট সামলে বিয়ের পিঁড়িতে কবে বসবেন সেটা শুধু সময়ই বলে দেবে।

পুরনো খবর:

লিওর জয়ে কেইটের চোখে পানি