২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বিয়ে করলেন ‘ডেক্সটার'

আরো একবার বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ 'ডেক্সটার' খ্যাত তারকা মাইকেল সি হল। লস এঞ্জেলসের একজন সাহিত্য সমালোচক এবং উপন্যাসিক মরগান ম্যাকগ্রেগরের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতাটা সেরে ফেলেছেন ৪৫ বছর বয়সী এই তারকা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 12:22 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

সোমবার নিউ ইয়র্ক সিটি হলে অনাড়ম্বর এক আয়োজনে নিজেদের চার বছরের প্রেমের সম্পর্কটা আরেক ধাপ এগিয়ে নেন এই জুটি।

বিয়ের ব্যাপারে তেমন বিস্তারিত জানা না গেলেও কোনো জাঁকজমক ছাড়া বেশ সাধারণভাবেই অনুষ্ঠানটি হয়েছে বলে জানা গেছে।

তৃতীয়বারের মতো বিয়ের বাঁধনে জড়ালেন মাইকেল। এর আগে ২০০৮ সালে বিয়ে করেছিলেন তার 'ডেক্সটার' সিরিজের সহ-অভিনেত্রী জেনিফার কারপেন্টারকে। সে সম্পর্ক অবশ্য তিন বছরের বেশি টেকেনি। তার আগে অভিনেত্রী এমি স্পেঞ্জারের সঙ্গে ২০০২ সাল থেকে সংসার করেছেন ৫ বছর।

২০১২ সাল থেকে মরগানের সঙ্গে প্রেম করছিলেন মাইকেল।