২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুম্বনরত সালমান-লুলিয়া ক্যামেরাবন্দি!

তাদের প্রেমের গুজব শোনা যাচ্ছে বহুদিন ধরেই। কিন্তু বরাবরই সালমান খান উড়িয়ে দিয়েছেন রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভ্যান্টুরের সঙ্গে তার সম্পর্কের খবর। কিন্তু এখন আর এ সম্পর্ককে অস্বীকার করার কোনো উপায় থাকলো না সালমানের কাছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 01:05 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

গত কয়েক বছরে বার বারই সালমানকে সঙ্গ দিতে দেখা গেছে লুলিয়াকে। মুম্বাইয়ে গাড়ি চাপা মামলার চূড়ান্ত রায় হবার আগের দিনও সালমানের পাশে ছিলেন এই রোমানিয়ান সুন্দরী। সালমানের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানেও খান পরিবারের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন হাসি মুখে। 

সম্প্রতি সালমানের সঙ্গে দুবাইয়ে হাজির হয়েছেন লুলিয়া। ২৬ ফেব্রুয়ারি সকালে দুবাই বিমানবন্দরে এই জুটিকে চুমু খেতে দেখে সঙ্গে সঙ্গে তা ক্যামেরাবন্দি করেন এক ভক্ত। ছবিতে দেখা যায়,  ঠোঁটে ঠোঁট রেখে অন্তরঙ্গ ভঙ্গিতেই চুমু খাচ্ছেন এই জুটি। 

পর্দায় কোনো নায়িকাকে চুমু খেতে রাজি হন না যে অভিনেতা, তিনি প্রকাশ্যে এভাবে কোনো নারীকে চুমু খেলেন! অনেকেই ভাবছেন, এবার হয়তো নিজেদের প্রেমের ব্যাপারে মুখ খুলবেন সালমান-লুলিয়া।