২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'হেমলক সোসাইটি'র রিমেইকে আলিয়া?

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টালিগঞ্জের ছবি 'হেমলক সোসাইটি' হিন্দিতে নির্মিত হতে চলেছে। আর নির্মাতার আসন অলঙ্কৃত করবেন খোদ সৃজিত। শোনা যাচ্ছে সিনেমায় কোয়েল মল্লিক অভিনীত চরিত্রটির জন্য ভাবা হচ্ছে আলিয়া ভাটের কথা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 04:19 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

এরই মধ্যে নির্মাতা ও প্রযোজক মহেশ ভাটের সঙ্গে কথাবার্তাও শুরু করেছেন সৃজিত। সিনেমার কেন্দ্রীয় চরিত্র মেঘনা, যেটি রূপদান করেছিলেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক; সে চরিত্রে দেখা যেতে পারে মহেশ ভাট তনয়া আলিয়া ভাটকে।

এ ব্যাপারে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে সৃজিত বলেন, “হ্যাঁ, আমি মহেশ ভাটের সঙ্গে ‘হেমলক সোসাইটি’র হিন্দি রিমেইক বানানোর ব্যাপারে কথা বলেছি। আমি মনে করি, ছবিতে কোয়েলের ওই চরিত্রে আলিয়াকেই সব থেকে ভাল মানাবে।”

তবে চরিত্রটি রূপায়নের ব্যাপারে আলিয়ার তরফ থেকে এখও সবুজ সংকেত পাওয়া যায়নি। অবশ্য তার বাবার কাহিনি পছন্দ হলে আলিয়াও সম্মতি জানাবেন বলেই মনে করা হচ্ছে।

আলিয়া এখন মহাব্যস্ত তার পরবর্তী সিনেমার শুটিং-এ। ক্যারিয়ারে প্রথমবারের মতো কিং খান শাহরুখের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আলিয়া। এছাড়াও খুব শিগগিরই মুক্তি পাবে সিদ্ধার্থ মালহোত্রা ও ফাওয়াদ খানের বিপরীতে আলিয়ার ছবি 'কাপুর অ্যান্ড সনস'