ফারহানের নতুন প্রেমিকা কালকি?
কিছু দিন আগেই বিচ্ছেদের খাতায় নাম লিখিয়ে একা হয়েছেন নির্মাতা, অভিনেতা ও গায়ক ফারহান আখতার। গুঞ্জন উঠেছিল 'ওয়াজির' সিনেমার সহশিল্পী অদিতি রাও হায়দারির সঙ্গে মেলামেশাটাই নাকি শেষ পেরেক ঠুকেছে ফারহান-অধুনার ১৬ বছরের দাম্পত্য জীবনের কফিনে। এখন শোনা যাচ্ছে অদিতি নয় ফারহানের জীবনে প্রেমের সুবাতাস বইয়ে দিচ্ছেন কালকি কোয়েচলিন।
কালকি-ফারহানের বন্ধুত্বের কথা মুম্বাই সিনেপাড়ায় অজানা নয়। তবে সাম্প্রতিক সময়ে তাদের দেখা-সাক্ষাতের হারটা বেড়েছে বেশ। অধুনার সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলার পর থেকে কালকির সঙ্গে অনেকটাই সময় কাটাতে দেখা যাচ্ছে ৪২ বছর বয়সী পর্দার মিলখাকে।
৩২ বছর বয়সী কালকিও সদ্যই একা হয়েছেন নির্মাতা অনুরাগ কাশ্যাপের সঙ্গে বৈবাহিক সম্পর্কের অবসান ঘটিয়ে। নিজের অভিষেকের সিনেমার পরিচালক অনুরাগের সঙ্গে 'ডেভ ডি'র সেটেই সম্পর্কে জড়িয়ে পড়েন কালকি। এরপর ২০১৩ সালে বিয়ে করেন তারা। ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়।
