২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের ছবি নিলামে তুলবেন প্রিতি

সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন ৪০ বছর বয়সী বলিউড অভিনেত্রী প্রিতি জিনটা। তবে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতাই সম্পন্ন হবে গোপনীয়তার মধ্যে। আর নিজের বিয়ের ছবি নিলামে তুলবেন এই অভিনেত্রী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 03:50 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

মার্চ কিংবা এপ্রিলের দিকেই বিয়ের পিঁড়িতে বসছেন ৪০ বছর বয়সী অভিনেত্রী প্রিতি। বিয়ের মূল অনুষ্ঠানে হাতে গোনা কয়েকজন অতিথি যোগ দেয়ার সুযোগ পাবেন। গণমাধ্যমের কোনো প্রবেশাধিকার থাকবে না এই বিয়েতে।

তবে বিয়ের ছবি নিলামে তুলবেন প্রিতি। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, নিলাম থেকে সংগৃহীত অর্থ চলে যাবে প্রিতির দাতব্য সংস্থা প্রিতি জিনটা ফাউন্ডেশনে।

প্রিতির এই ফাউন্ডেশন অনেকদিন ধরে শিশুদের শিক্ষা ব্যবস্থা এবং বৃদ্ধাশ্রম উন্নয়নে কাজ করছে।

প্রিতির হবু স্বামী জিন গুডএনাফ একজন মার্কিন নাগরিক, লস এঞ্জেলেসে তিনি আর্থিক বিশ্লেষক হিসেবে কাজ করছেন। প্রিতির সঙ্গে তার পরিচয় হয় কয়েক বছর আগে, তবে এখন পর্যন্ত নিজের প্রেম কিংবা বিয়ের কথা গণমাধ্যমে স্বীকার করেননি এই অভিনেত্রী।

পুরনো খবর:

কেমন হবে প্রিতির বিয়ে?