২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা হচ্ছেন শাহিদ?

বিয়ের প্রায় এক বছর হলো শাহিদ কাপুর ও মিরা রাজপুতের। এবার কি তাহলে নতুন অতিথির আগমন ঘটবে এই পরিবারে?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 04:01 PM

Updated : 12 Apr 2022, 01:27 AM

সম্প্রতি এমনই খবর জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। পত্রিকাটি বলছে, এবার হয়তো শাহিদ-মিরার ঘর আলো করে আসছেন নতুন কেউ।

মূলত এই গুঞ্জন ছড়িয়েছে গসিপ চ্যানেল জুম। কিন্তু এখনও খবরের সত্যতা নিশ্চিত করেননি শাহিদ। 

গত বছরের মার্চে দিল্লির মেয়ে মিরা রাজপুতের সঙ্গে পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা শাহিদ কাপুর। ইংরেজিতে স্নাতক মিরার সঙ্গে শাহিদের পরিচয় হয় এক ধর্মীয় সংগঠনের অনুষ্ঠানে গিয়ে। বলা হয়, বাবা পংকজ কাপুরের পছন্দেই বিয়েটা করেছেন শাহিদ।

বিয়ের পর থেকে মুম্বাইয়ে স্ত্রীর সঙ্গে নতুন ফ্ল্যাটে বসবাস করছেন ‘হায়দার’ খ্যাত এই অভিনেতা।