২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার সঙ্গে বসবাস করছেন হৃত্বিক?

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বাবা-মায়ের বাড়ি ছেড়ে এখন মুম্বাইয়ের জুহুতে একা বসবাস করছেন অভিনেতা হৃত্বিক রোশান। ব্যক্তিগত জীবনেও নিজেকে একা বলেই দাবী করছেন তিনি। তবে সম্প্রতি তার ফ্ল্যাটে অন্য কারো উপস্থিতি টের পাওয়া গেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2016, 02:43 PM

Updated : 12 Apr 2022, 01:24 AM

নতুন সিনেমা 'মহেঞ্জেদারো'র শুটিং করতে গিয়ে মারাত্মকভাবে শারীরিক আঘাত পেয়েছেন হৃত্বিক। চিকিৎসকের পরামর্শে এখন টানা ৪-৫ সপ্তাহ বিশ্রাম করছেন তিনি। এই সময়টুকু শুটিংয়েও যেতে পারছেন না এই অভিনেতা, ফলে একা একা ঘরে সময় কাটাতে হচ্ছে তার।

হৃত্বিকের ফ্ল্যাটে নিয়মিতই চলছে বন্ধু এবং আত্মীয়দের আসা-যাওয়া। তবে স্পটবয় ডটকম বলছে, তার সঙ্গে স্থায়ীভাবে বাড়িতে থাকছেন তিনজন ব্যক্তি।

না, এই তিন ব্যক্তির কেউই তার প্রেমিকা নন। বরং তিনজন বাবুর্চি! বিশ্রামের সময়টুকুতে যা ইচ্ছা তাই খাওয়ার জন্য তিন তিন জন বাবুর্চি নিয়োগ করেছেন হৃত্বিক - যাদের মধ্যে একজন ইতালীয়, একজন ভারতীয় এবং একজন চাইনিজ খাবার রাঁধতে পটু।

এই তিনজন বাবুর্চির কাজ এখন একটাই, হৃত্বিকের পছন্দমত খাবার রান্না করা।