২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সানি লিওনির অনলাইন বিড়ম্বনা

একজনের ছবিতে আরেকজনের মুখ কেটে বসিয়ে সে ছবি অনলাইনে প্রকাশের ঘটনা হর হামেশাই ঘটে থাকে। এবার এমনই এক বিব্রতকর পরিস্থিতির শিকার হলেন সানি লিওনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2016, 04:29 PM

Updated : 12 Apr 2022, 01:22 AM

অনলাইনে ছড়িয়েছে 'ওয়ান নাইট স্ট্যান্ড' নামধারী একটি পোস্টার। পোস্টারে দেখা যায় আবেদনময়ী পোশাকে সমুদ্র সৈকতে শায়িত সানির একটি ছবি। ছবিটির ক্যাপশনের লেখাটাও চোখে পড়ার মতো, "আপনি কি সানি লিওনির সঙ্গে একটি রাত কাটাতে চান"? 

সানি নিজেই জানালেন, এ পোস্টারের নারী তিনি নন। টুইট করে তিনি জানান, "এটা আমার শরীর নয়। আমার মুখ এই ছবিতে ফটোশপ করে বসানো।" তিনি আরো লেখেন, যে এই কাজটি করেছে তাকে খুঁজে বের করবার চেষ্টা চালাবেন। এরকম বিব্রতকর পরিস্থিতিতে আগেও বেশ কয়েকবার পড়েছেন বলেও প্রতি মন্তব্যে জানান ৩৪ বছর বয়সী 'মাস্তিজাদে' তারকা।

আগে শোনা গিয়েছিল 'বাহুবালি' তারকা রানা ডাগ্গুবাতির বিপরীতে 'ওয়ান নাইট স্ট্যান্ড' নামের এই সিনেমায় দেখা যাবে সানিকে। শিরোনামটিই নির্দেশ করছে, যৌন উত্তেজনায় পরিপূর্ণ একটি ইরটিক ফ্যান্টাসি হতে চলেছে এটি। তবে মুম্বাই মিরর বলছে, রানার বদলে নায়কের ভূমিকায় থাকবেন তানুজ ভিরমানি। আর নাটকীয়তা পরিপূর্ণ একটি সিনেমা হতে চলেছে এটি, যেখানে সানিকে দেখা যাবে পাশের বাড়ির মেয়ের চরিত্রে।