২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিং ছেড়ে কেন চলে গেলেন মাহি?

দীপঙ্কর দীপনের পরিচালনায় নতুন সিনেমা ‘ঢাকা অ্যাটাক'-এর কাজে এখন ব্যস্ত মাহি। কিন্তু সম্প্রতি সিনেমাটির সেটে এমন এক ঘটনা ঘটে যে, শুটিং ছেড়ে চলে যান এই অভিনেত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাকসুদুল হক ইমু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 10:32 AM

Updated : 11 Oct 2022, 07:41 PM

গুলশান লেডিস পার্কে চলছিল সিনেমাটির শুটিং। পার্কের নিরাপত্তাকর্মীদের অবস্থান কক্ষকে অস্থায়ী মেইকআপ রুমে পাল্টে দেয়া হয়েছিল সে দিনটির জন্য। সকাল থেকে টানা শুটিং করে দুপুরের খাবারের বিরতিতে অস্থায়ী মেইকআপ রুমে আসেন মাহি। সঙ্গে ছিলেন তার মা। এ সময় মাহির সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন পার্কের নিরাপত্তার কাজে সে সময় নিয়োজিত থাকা এক কর্মী। এমনকি মাহির মায়ের সঙ্গেও তর্ক করেন ঐ নিরাপত্তাকর্মী।

পুরো ঘটনায় ভীষণ রেগে যান মাহি। মাকে নিয়ে শুটিংস্থল ত্যাগ করেন তিনি। এ বিষয়ে পরিচালক দীপংকর দীপনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান,  "শ্যুটিং চলাকালীন মাহি মেইকআপ রুমে গেলে পার্কের একজন গার্ড মাহি ও তার মায়ের সঙ্গে বাক বিতণ্ডা, এতে মাহি কিছুটা ক্ষুব্দ হলেও পরে সব ঠিক হয়ে যায়। ঐ গার্ড পরে মাহির বাসায় গিয়ে বিষয়টা নিয়ে ক্ষমা চায়। আগামী মাসের ১০ তারিখ থেকে মাহি আবার শুটিং করবে।"

যদিও এই ঘটনাটি ছবির পরিচালক পরে জানতে পারেন।