২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওজন কমানোয় অ্যাওয়ার্ড দিয়েছে!' 

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনয়ের চেয়ে মন্তব্যের জন্যই আলোচনায় বেশি আসতে শুরু করেছেন ঋষি কাপুর। বিশেষ করে অভিনেত্রীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সিদ্ধহস্ত হয়ে উঠেছেন তিনি। এবার সমালোচনার তীর ছুঁড়লেন পারিনিতি চোপড়ার দিকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 05:17 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

সম্প্রতি ডিএনএকে দেয়া সাক্ষাৎকারে ঋষি বলেন, "আমি বিশ্বাস করতে পারিনি তারা পারিনিতি চোপড়াকে পুরস্কার দিয়েছে ওজন কমানোর জন্য! তাহলে কি কেউ আমাকে একটি পুস্কার দেবে ওজন বাড়ানোর জন্য?"

এক বছরের বিরতির পর ২০১৫ সালের শেষে দিকে আবারও ক্যামেরার সামনে ফেরেন অভিনেত্রী পারিনিতি চোপড়া। বাড়তি ওজন ঝরিয়ে ফেলে আলোচনায় ফেরেন বরাবরই ‘মোটা' বলে সমালোচিত এই নায়িকা। 

চলতি বছর স্টারডাস্ট অ্যাওয়ার্ড আসরে স্টাইল আইকন অফ দ্যা ইয়ার পুরস্কার দেয়া হয় পারিনিতিকে। আর সেই পুরস্কার নিয়েই সমালোচনা করেছেন ঋষি।

তিনি আরও বলেন, "আমি কখনও এসব পুরস্কারে বিশ্বাসী নই। পুরস্কারগুলো এখন আরো জঘন্য হয়ে পড়ছে। আমি এসব ট্রফি দিয়ে আমার দরজার আগল দেই।"

৬৩ বছর বয়সী এই অভিনেতা মন্তব্য করেন, ইদানীং ‘যাকে তাকে’ পুরস্কার ধরিয়ে দেয়া হচ্ছে। 

গত বছর অভিনেত্রী সোনাকশি সিনহার ওজন নিয়েও টুইটারে রসিকতা করেন ঋষি। এরপর তিনি তীব্র সমালোচনার শিকার হন।