২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘১৮র আগে ছেলেরা আমাকে পাত্তাই দেয়নি'

সানি লিওনি মানেই যেন যৌন আবেদনের মূর্ত রূপ। কিন্তু সম্প্রতি তিনি জানালেন, বয়স ১৮ হওয়ার আগে তার ব্যাপারে মোটেই আগ্রহী ছিলেন না ছেলেরা। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 05:00 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

নিজেকে কিছুটা অসামাজিক বলে স্বীকার করে নিলেন কোনো সংকচ ছাড়াই। বললেন, "কলেজে আমি বেশ পড়ুয়া ছাত্রী ছিলাম। তবে কলেজের যাওয়ার আগ পর্যন্ত ছিলাম মাঝারি মানের। তবে ব্যবসা সংক্রান্ত বিষয়গুলো জানতাম এবং মার্কেটিং আমার পছন্দের বিষয় ছিল। কৈশোর পরবর্তী সময়ে আমি একেবারেই অসামাজিক ছিলাম, আমার খুব বেশি বন্ধু ছিল না।"

২২ বছর বয়সে পর্নোগ্রাফিক চলচ্চিত্রের জগতে প্রবেশ করার আগে সাধারণ তরুণ-তরুণীদের চেয়ে আলাদা জীবন যাপন করতেন বলেই জানালেন ৩৪ বছর বয়সী সানি। 
"আমি চিত্র সম্পাদনা, ফটোশপের কাজ এবং আরো অনেক কিছুই জানতাম যা সাধারণত একজন ১৮-১৯ বছরের তরুণ-তরুণী করে না। কোন ছেলেই আমার বয়স ১৮ হওয়ার আগে আমার ব্যাপারে আগ্রহ দেখায়নি।"

২৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে সানি অভিনীত সেক্স-কমেডি 'মাস্তিজাদে'। সিনেমায় তুষার কাপুর এবং ভির দাসের বিপরীতে দেখা যাবে তাকে।